ভিয়েনা ০২:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস

মিয়ামিতে ১২ তলা আবাসিক ভবন ধস, বহু হতাহতের আশঙ্কা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • ১২৫ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে একটি ১২ তলা আবাসিক ভবন ধসে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বহু মানুষ হতাহত হয়ে থাকতে পারেন।

সংবাদ মাধ্যম বিবিসি জানায়, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত ৩৫ জনকে ধ্বংসস্তূপ থেকে টেনে বের করা হয়েছে।

এদিকে কর্মকর্তারা জানিয়েছেন, জীবিত উদ্ধার হওয়া ১০ জনকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ভবনটি ধসে পড়ার সময় ভেতরে মোট কত লোক ছিল, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

কাউন্টি কমিশনার জোস দিয়াজ জানান, ভবনের ৫১ জন বাসিন্দার সবাই জীবিত আছেন কিনা, তা জানার চেষ্টা চলছে।

সার্ফসাইডের মেয়র চার্লস বারকেট এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ভবনের পেছনের দিকে সম্ভবত এক-তৃতীয়াংশ বা তারও বেশি সম্পূর্ণভাবে ধসে গেছে।’

সার্ফসাইড শহরে ওই ভবনটি ১৯৮০ সালে নির্মিত। ভবনটির ১৩০টি ইউনিটের প্রায় অর্ধেক ধসে পড়েছে।

ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস জানান, তিনি আজ দক্ষিণ ফ্লোরিডায় ওই ঘটনাস্থল পরিদর্শনে যাবেন।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মিয়ামিতে ১২ তলা আবাসিক ভবন ধস, বহু হতাহতের আশঙ্কা

আপডেটের সময় ০৭:০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১