ভিয়েনা ০৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

মিয়ানমার থেকে ছোড়া গোলার আঘাতে রোহিঙ্গা যুবক নিহত, আহত ২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১১:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • ১০৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে কক্সবাজারের টেকনাফে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই রোহিঙ্গা। রোববার (৭ জুলাই) সন্ধ্যায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের জালিয়ার দ্বীপ পয়েন্টের নাফ নদীতে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ জোবায়ের (১৮) টেকনাফের লেদা রোহিঙ্গা শিবিরের মোহাম্মদ হামিদের ছেলে। আহতরা হলেন- লেদা ২৪ নম্বর ক্যাম্পের কামাল হোসেনের ছেলে মোহাম্মদ জাবের ও ২৭ নম্বর ক্যাম্পের মোহাম্মদ শুক্কুর। তারা পেশায় কাঁকড়া শিকারি। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোহিঙ্গাদের দাবি, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এ হামলা করেছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গণী বলেন, নাফ নদীর জালিয়ার দ্বীপের আশপাশে কাঁকড়া শিকার করছিলেন তিনজন। এ সময় মিয়ানমার থেকে ছোড়া বোমার আঘাতে তিনজনই গুরুতর আহত হন। হাসপাতালে আনার সময় মোহাম্মদ জুবায়ের মারা যান। কারা হামলা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় হামলার শিকার হয়েছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান বলেন, নিহত জুবাইরের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত জাবেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মিয়ানমার থেকে ছোড়া গোলার আঘাতে রোহিঙ্গা যুবক নিহত, আহত ২

আপডেটের সময় ০৯:১১:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪