ভিয়েনা ০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা লিটনের সেঞ্চুরিতে বড় লিড, চা-বিরতিতে আফগানিস্তানের ২ উইকেট নিল বাংলাদেশ চরফ্যাশনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বারোপ লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ইউরো বাংলা টাইমসে সংবাদ প্রকাশের পর সরকারি কর্মকর্তাকে শোকজ বাসা থেকে নারীর চার টুকরা লাশ উদ্ধার, মধ্যরাতে ৯৯৯-এ ফোনকল! দুইদিন সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ! ত্রিশালে হবে বিশ্বমানের বিমানবন্দর: রশিদুজ্জামান মিল্লাত সমঝোতার মাধ্যমে সব চ্যালেঞ্জের সমাধান সম্ভব: অর্থমন্ত্রী পোল্যান্ডের প্রধানমন্ত্রী টাস্ককে হত্যার ষড়যন্ত্র করার সন্দেহে আটক ১

মাভাবিপ্রবিতে ফলভিত্তিক শিক্ষা ব্যবস্থার বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ১৪৫ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে অর্থনীতি বিভাগের শিক্ষকদের অংশগ্রহণে “ফলভিত্তিক শিক্ষা ব্যবস্থার বাস্তবায়ন” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিভাগের সেমিনার হলে কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। তিনি বলেন, “Outcome Based Education (OBE) বর্তমানে উচ্চশিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে একটি অপরিহার্য কাঠামো। শিক্ষার্থীদের দক্ষতা, আচরণ ও মূল্যবোধের বিকাশই OBE-এর মূল লক্ষ্য। অর্থনীতি বিভাগে এর বাস্তবায়ন একটি যুগোপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ।”

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. মতিউর রহমানের সভাপতিত্বে কর্মশালায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সঞ্জয় কুমার সাহা, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম উপস্থিত ছিলেন।

কর্মশালায় Outcome Based Education পদ্ধতির মূল লক্ষ্য, পাঠ্যক্রম উন্নয়ন, মূল্যায়ন কৌশল এবং শিক্ষণ পদ্ধতির আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে।

ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাভাবিপ্রবিতে ফলভিত্তিক শিক্ষা ব্যবস্থার বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আপডেটের সময় ০১:২২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫