ভিয়েনা ০১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

মাদক নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা চাইলেন লালমোহন থানার ওসি অলিউল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ১২৯ সময় দেখুন

স্টাফ রিপোর্টার: মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের ধরিয়ে দিতে স্থানীয় জনসাধারণের সহযোগিতা চাইলেন লালমোহন থানার ওসি মোঃ অলিউল ইসলাম।

বৃহস্পতিবার বিকেলে তিনি লালমোহন পৌরসভার নয়ানীগ্রাম সমাজ কল্যাণ সমিতিতে মতবিনিময়কালে স্থানীয়দের কাছে এই সহযোগিতা চান।

ওসি মোঃ অলিউল ইসলাম বলেন, মাদক এমন প্রক্রিয়ায় বিক্রি হয়, যা নিয়ন্ত্রণ করা পুলিশের পক্ষেও কঠিন। পুলিশের কাছে তথ্য আছে, ধুমপান করে না, কিন্তু সে মাদক ব্যবসার সাথে জড়িত। আমরা কিছু নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু সমূলে নিয়ন্ত্রণ করতে স্থানীয় সচেতন জনগণকে এগিয়ে আসতে হবে। এদের তথ্য পুলিশকে দিতে হবে।

পরে ওসি নয়ানীগ্রামে মাদকস্পটগুলো পরিদর্শন করেন। নয়ানীগ্রাম সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক উপজেলা যুবদল সভাপতি শাহিনুল ইসলাম কবির মাদকস্পটগুলো দেখিয়ে দেন। এসময় নয়ানীগ্রাম সমাজ কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ ইব্রাহিম খলিল হাওলাদার, শ্রমিক নেতা আবুল কালাম সর্দার প্রমূখ উপস্থিত ছিলেন।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাদক নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা চাইলেন লালমোহন থানার ওসি অলিউল

আপডেটের সময় ০৭:১৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬