ভিয়েনা ০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

মাগুরায় খালে ডুবে ৩ শিশুর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ২১৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : মাগুরার মহম্মদপুর উপজেলায় খালে গোসল করতে নেমে তিন বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামের মহম্মদপুর খালে শনিবার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ওই তিন শিশু হলো গ্রামের তারিকুল ইসলামের মেয়ে তানহা, আনারুল ইসলামের মেয়ে তারিন এবং সাজ্জাদ হোসেনের মেয়ে সিনথিয়া। তাদের বয়স ৮ থেকে ৯ বছরের মধ্যে। তিন শিশু চাচাতো ও ফুফাতো বোন।

স্থানীয়রা জানায়, দুপুরে ওই তিন শিশু বাড়ির পাশে খালে গোসল করতে নামে। এক ঘণ্টা পরে তারা বাড়িতে না ফিরে যাওয়ায় পরিবারের সদস্যরা খোঁজ করতে শুরু করেন। পরে স্থানীয়রা খালে খোঁজাখুঁজি চালিয়ে তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহমান জানিয়েছেন, একই সময়ে তিন শিশুর মৃত্যুর ঘটনা দুর্ঘটনা কিনা তা যাচাই করা হচ্ছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাগুরায় খালে ডুবে ৩ শিশুর মৃত্যু

আপডেটের সময় ০৪:১৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫