ভিয়েনা ০২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এনসিপিতে নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন, হাসনাত, আসিফ ও সারজিস তোমার কপালে হেনস্তা হওয়া আরও লেখা আছে’, ইউনূসকে মেঘনা আলম লিটনের বিশ্ব রেকর্ড, টেস্টে অনন্য কীর্তি বাংলাদেশের উইকেটকিপারের হাসমতউল্লাহকে ফিরিয়ে বাংলাদেশের জয়ের সম্ভাবনা বাড়ালেন মিরাজ প্রতারণার শিকার তাঁতীবাজারের ব্যবসায়ী, স্বর্ণের বারে মিলল তামা! অ্যাক্সিলারেটরে চাপ, ঢাবিতে গাড়ির ধাক্কায় আহত ৭ শিক্ষার্থী ৭ নভেম্বর গ্রাম পুলিশদের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা ঝালকাঠিতে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ৫০৯ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে শহরের পুরাতন কোর্টবিল্ডিং জামে মসজিদে ওই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় ওই কর্মসূচি পালন করা হয়।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সদর উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর, সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু , জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামীমুর রহমান খান শামীম প্রমুখ।
বক্তারা বলেন, এ ধরনের দুর্ঘটনা এড়াতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা জরুরি এবং নিহতদের প্রতি সর্বোচ্চ সম্মান ও আহতদের প্রতি সহমর্মিতা দেখানো সকলের কর্তব্য। মিলাদ ও দোয়া মাহফিলে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির মনোয়ন প্রত্যাশি অ্যাডভোকেট ফরহাদ ইকবাল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। কর্মসূচিতে জেলা-উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

এনসিপিতে নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন, হাসনাত, আসিফ ও সারজিস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল

আপডেটের সময় ০১:০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫