ভিয়েনা ০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মহাকাশের প্রান্ত ঘুরে এলেন রিচার্ড ব্র্যানসন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
  • ১৪৮ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ ধনকুবের ব্যবসায়ী স্যার রিচার্ড ব্র্যানসনকে নিয়ে তাঁর নিজস্ব ‘ভার্জিন গ্যালাকটিক’ নামের একটি রকেট প্লেন মহাকাশের প্রান্তে ভ্রমণের পর নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছে। বিবিসি এ খবর জানিয়েছে।

এক ঘণ্টাব্যাপী যাত্রায় ‘ইউনিটি-২২’ নামের মহাকাশযানটি ঘণ্টায় তিন হাজার কিলোমিটারেরও বেশি গতিতে উড়ে যায়। এ সময় কয়েক মিনিট ধরে রকেট প্লেনের ছয় যাত্রী ভরশূন্যতার অভিজ্ঞতা অর্জন করেন। এরপর রকেট প্লেনটি যুক্তরাষ্ট্রে নিউমেক্সিকোতে অবতরণ করে।

যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন। প্রথমবারের মতো পর্যটক হিসেবে মহাকাশের প্রান্ত ঘুরে এসে এই ভ্রমণকে রিচার্ড ব্র্যানসন বলেন, ‘একজীবনসম অভিজ্ঞতা।’

ব্র্যানসন বলেন, এই পরীক্ষামূলক ফ্লাইটের মধ্য দিয়ে মহাকাশে পর্যটনের এক নবযুগের সূচনা হবে। আগামী বছর বাণিজ্যিকভাবে এ ধরনের পর্যটন শুরুর কথা রয়েছে।

তবে, মহাশূন্যে যারা বেড়াতে যেতে চাইবেন, তাদের বেশ ধনাঢ্য হতে হবে।

মহাশূন্যে কয়েক মিনিটের অভিজ্ঞতার জন্য প্রতিটি টিকেটের খরচ পড়বে আড়াই লাখ মার্কিন ডলার।

রিচার্ড ব্র্যানসনের মতোই আরেকজন বিলিয়নেয়ার উদ্যোক্তা অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসও চলতি মাসের শেষের দিকে নিজের কোম্পানির তৈরি রকেটে চড়ে মহাশূন্যে উড়ে যাবেন বলে জানা গেছে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মহাকাশের প্রান্ত ঘুরে এলেন রিচার্ড ব্র্যানসন

আপডেটের সময় ০৫:৪৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১