ভিয়েনা ০৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা

ভোলায় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তার করলাে কোস্টগার্ড ‎

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ১৫২ সময় দেখুন

মনজুর রহমান, ভোলা : ‎ভোলায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও একটি পিস্তলসহ আটজনকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। রোববার (২৭ জুলাই) সকালে কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

‎গত শুক্রবার থেকে শনিবার সকালে পর্যন্ত ভোলা সদর উপজেলার তুলাতুলী ঘাট ও দৌলতখান উপজেলার চরবৈরাগী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন : সুজন (৩৫), মো. জাকির (৪৮), মো. সোহাগ (২৪), মো. আল আমিন (৪০), মো. শাহ আলী (৬০), মো. হানিফ ফরাজী (৬১), মো. শামসুদ্দিন (৪৮) ও আব্দুল হক (৫৬)। তাঁরা ভোলা সদর ও চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।তাঁরা দুর্ধর্ষ ডাকাত দলের সদস্য বলে কোস্টগার্ড জানিয়েছে।

‎কোস্ট গার্ড জানিয়েছে, বেশ কিছুদিন ধরে ভোলার দৌলতখান উপজেলার চরবৈরাগী এবং আশপাশের চর এলাকায় একটি ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। অভিযোগে ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলী ঘাট এলাকায় স্থানীয়দের সহযোগিতায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকা থেকে একটি পিস্তলসহ তিন ডাকাতকে আটক করা হয়।

‎পরে আটক ডাকাত সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৫টা থেকে বেলা ৩টা পর্যন্ত দৌলতখান উপজেলার চরবৈরাগী এলাকায় স্থানীয়দের সহযোগিতায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে সাতটি দেশীয় অস্ত্রসহ আরও পাঁচ ডাকাতকে আটক করা হয়।

‎সিয়াম-উল-হক জানান, জব্দ অস্ত্র ও আটক ডাকাত সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ভোলা সদর ও দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তার করলাে কোস্টগার্ড ‎

আপডেটের সময় ০১:৪০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫