ভিয়েনা ০২:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস

ভূমধ্যসাগর থেকে ২৬৪ বাংলাদেশি উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
  • ২৪৬ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে ২৬৪ অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিকে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী ও কোস্টগার্ড।

দেশটির উত্তর-পূর্বে এল কেটফ উপকূলে ডুবতে যাওয়া ভাসমান একটি কাঠের নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। বাংলাদেশিদের সঙ্গে আরও তিন মিশরীয় নাগরিক রয়েছেন।

তিউনিসিয়ার ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) বরাত দিয়ে তিউনিসিয়ান নিউজ এজেন্সি টিএপি এ তথ্য জানিয়েছে।

এ নিয়ে গত তিন মাসে তিউনিসিয়ার জলসীমা থেকে ৪৮৫ জন ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে বলে লিবিয়া বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে।

আইওএম জানায়, উদ্ধার অভিবাসনপ্রত্যাশীদের তিউনিসিয়ার দ্বীপ জেরবার একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কোয়ারেন্টিন শেষে নিয়ম অনুযায়ী তাদের ডিটেনশন সেন্টারে রাখা হবে। এরপর দেশে ফিরতে ইচ্ছুকদের আইএমওর ব্যবস্থাপনায় পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভূমধ্যসাগর থেকে ২৬৪ বাংলাদেশি উদ্ধার

আপডেটের সময় ১১:২৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১