ভিয়েনা ০২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বোলারদের দাপটে সেমিফাইনালে বাংলাদেশ টাঙ্গাইলে সাংবাদিকদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ লালমোহনে পুলিশের পৃথক অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২ দুর্বৃত্তদের হামলায় সাময়িক বরখাস্ত আনসার সদস্য নিহত ফারুক চেয়ারম্যান হত্যা মামলার খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ কালিহাতীতে পানি প্রবাহহীন ডোবার ওপর ১৫ কোটি টাকার সেতু, অপচয়ের আশঙ্কা লালমোহনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত টাঙ্গাইলে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

ভারতে নিপাহ ভাইরাস প্রাদুর্ভাব – এশিয়ার বিমানবন্দরগুলোতে কড়াকড়ি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৩৮৭ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গে প্রাণঘাতী নিপাহ ভাইরাস ছড়িয়ে পড়ায় এশিয়ার বিভিন্ন বিমানবন্দরে কড়াকড়ি আরোপ করা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে যারাই আসছেন তাদের কঠোর স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বৃটিশ সংবাদ মাধ্যম জানিয়েছে, থাইল্যান্ডের তিনটি বিমানবন্দরে পশ্চিমবঙ্গ থেকে যেসব ফ্লাইট আসছে সেগুলোর যাত্রীদের বাড়তি স্ক্রিনিং করা হচ্ছে।

এছাড়া নেপালের কাঠমান্ডু বিমানবন্দরেও পশ্চিমবঙ্গ থেকে আসা ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি জোরদার করা হয়েছে। এরসঙ্গে ভারতের সঙ্গে স্থলবন্দরগুলোতেও কড়াকড়ি আরোপ করেছে তারা।

পশ্চিমবঙ্গে এ মাসের শুরুতে পাঁচজন স্বাস্থ্যকর্মী নিপাহ ভাইরাসে আক্রান্ত হন। এরপর তাদের সংস্পর্শে আসা ১১০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

নিপাহ ভাইরাস প্রাণী থেকে মানুষের শরীরে ছড়াতে পারে। এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যুর হার অনেক বেশি। যারা আক্রান্ত হন তাদের ৪০ থেকে ৭০ শতাংশই প্রাণ হারান। পৃথিবীতে এ মুহূর্তে নিপাহ ভাইরাসের কোনো ভ্যাকসিন বা ওষুধ নেই।

নিপাহ ভাইরাস মূলত শূকর এবং বাদুর থেকে মানুষের শরীরে ছড়ায়। এছাড়াও খাবারের মাধ্যমে মানুষ থেকে মানুষের শরীরেও এ ভাইরাস ছড়ায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বে যে ১০টি রোগকে প্রাধান্য দিয়ে থাকে। তার মধ্যে একটি নিপাহ ভাইরাস। কারণ এ রোগ মহামারিতে পরিণত হতে পারে। নিপাহ ভাইরাসের সুপ্তিকাল ৪ থেকে ১৪ দিন হয়।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারতে নিপাহ ভাইরাস প্রাদুর্ভাব – এশিয়ার বিমানবন্দরগুলোতে কড়াকড়ি

আপডেটের সময় ০৭:৪৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬