ভিয়েনা ১০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মোদি। বাংলাদেশ ক্রিকেট দল ২০২৭ সালে নেপাল সফরে যাবে ৫ ধাপে ইউপি নির্বাচন চায় বিএনপি সর্বজনীন পেনশনে একাধিক পরিবর্তন, শরিয়াহভিত্তিক স্কিমের অনুমোদন জাতিসংঘে গিয়ে ট্রাম্পকে ব্রাজিলের নির্বাচনে হস্তক্ষেপ না করার কথা বলবেন লুলা মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে: প্রধানমন্ত্রী সতীনকে ‘মা’ ডাকায় শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ১০১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে টানা তিন দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও শুরু হয়েছে।

পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনে নিরাপত্তার কারণ দেখিয়ে গত রবিবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত দুই দেশের এই গুরুত্বপূর্ণ স্থলবন্দর দিয়ে নিয়মিত বাণিজ্যিক কার্যক্রম স্থগিত রেখেছিল সেদেশের কর্তৃপক্ষ। তবে বন্ধের মধ্যেও অতি পচনশীল পণ্য পরিবহন এবং জরুরি চিকিৎসা সেবার জন্য পাসপোর্টধারী যাত্রীদের সীমিত পরিসরে যাতায়াতের অনুমতি ছিল।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, নির্বাচনকে ঘিরে ভারতীয় কর্তৃপক্ষের নির্দেশনায় এই সাময়িক স্থগিতাদেশ কার্যকর করা হয়। নির্ধারিত সময় শেষে বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

বেনাপোল বন্দরের পরিচালক মো. শামীম হোসেন বলেন, তিন দিন বন্ধের পর আজ বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। সকাল থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ শুরু করেছে এবং রপ্তানিও স্বাভাবিক গতিতে চলছে।

বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন বলেন, বন্ধের সময়েও কাস্টমস হাউজের অভ্যন্তরীণ কার্যক্রম সচল ছিল এবং পচনশীল পণ্য দ্রুত খালাসে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। বর্তমানে আমদানি-রপ্তানি স্বাভাবিক হওয়ায় বন্দর এলাকায় আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু

আপডেটের সময় ০১:৫৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬