ভিয়েনা ০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশের কাছে হারকে হতাশাজনক-লজ্জার বলছেন ল্যাঙ্গার-জনসন বিদ্যুৎ-গ্যাসের মাফিয়া চক্রকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: মঞ্জু প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের টাঙ্গাইলে গোপাল মিষ্টান্ন ভাণ্ডারসহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে তীব্র গ্যাস সংকট, ব্যাহত চালকদের কর্মঘণ্টা ও আয়-রোজগার বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয় কলকারখানা ও তাঁতশিল্পে ধস, টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন লালমোহনে অটোরিকশার চাপায় শিশু নিহত তৃতীয় দিন শেষে ৬৭ রানে এগিয়ে বাংলাদেশ

বেগম খালেদা জিয়ার অভাব পূরণ করা অসম্ভব : হাফিজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ১৯১ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের এমপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, বেগম খালেদা জিয়ার অভাব কোনো দিনই পূরণ করা সম্ভব হবে না। বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করে এবং দেশকে  সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে বেগম খালেদা জিয়া ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। মানুষের প্রিয় নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার জানাযার দিন ঢাকার শহর ছিল জানাযার শহর। বাংলাদেশের ইতিহাসে এটি বৃহত্তম জানাযা। বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে আমরা বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবো।

শুক্রবার বিকেলে ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসহযোগি সংগঠনের আয়োজনে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা উপলক্ষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দোয়া মাহফিল পরিচালনা করেন করিম রোড জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল।
লালমোহন উপজেলা বিএনপি’র সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় এ সময় উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, সফিউল্লাহ হাওলাদার, পৌরসভা বিএনপি’র সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রেজাউর রহমান শাহীন, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম হাওলাদারসহ বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

বাংলাদেশের কাছে হারকে হতাশাজনক-লজ্জার বলছেন ল্যাঙ্গার-জনসন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বেগম খালেদা জিয়ার অভাব পূরণ করা অসম্ভব : হাফিজ

আপডেটের সময় ০২:৩৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬