ভিয়েনা ০৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে তরুণ-তরুণীদের নিয়ে স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের প্রশিক্ষণ আগামীকাল ২৬ অক্টোবর অস্ট্রিয়ার জাতীয় দিবস ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি ইতালিতে কঠোর নিরাপত্তার মধ্যেও হাজারো মানুষের বিক্ষোভ স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের মন্ত্রণালয়ের খবর নেই, অন্য মন্ত্রণালয়ে মাতব্বরি: শফিকুর রহমান আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ অস্ট্রিয়াসহ ইউরোপের অনেক দেশে আজ রাতে ঘড়ির কাঁটা এক ঘন্টা পিছিয়ে আনা হবে যে কারণে বাতিল হতে পারে মার্কিন ভিসা, জানাল দূতাবাস ইতালির রোম ও মিলানে বিক্ষোভের প্রস্তুতি, কঠোর নিরাপত্তাব্যবস্থা

বৃহস্পতিবার ঢাকায় আসবে ভারতের উপহারের ২০ লাখ ভ্যাকসিন: স্বাস্থ্যসচিব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫২:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
  • ২০৫ সময় দেখুন

ঢাকা: স্বাস্থ্যসচিব মো: আব্দুল মান্নান জানিয়েছেন, কাল দুপুরে ঢাকায় আসবে ভারতের উপহারের ২০ লাখ ভ্যাকসিন । আর ২৫ জানুয়ারি আসবে কেনা ৫০ লাখ করোনার ডোজ ।

বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন, সেদিনই ভার্চুয়ালি যুক্ত হয়ে টিকাদান শুরু হবে। প্রথমদিন ২০/২৫ জনকে টিকা দেয়া হবে রাজধানীর একটি হাসপাতালে। পরে সরকারি বিভিন্ন হাসপাতালে টিকা দেয়া শুরু হবে । স্বাস্থ্যসচিব জানান, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সবার জন্য সারাদেশে করোনার ভ্যাকসিন টিকা দেয়া কার্যক্রম শুরু হতে পারে। প্রতিটি ভ্যাকসিন টিমে ২জন ভ্যাকসিনেটর ও ২ জন নার্স থাকবেন।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি জানান, যেকোন টিকা দিলেই কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। এনিয়ে অহেতুক কোন বক্তব্য দিয়ে জনমনে ভীতি তৈরি থেকে বিরত থাকার আহবান জানান তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ বলেন, করোনা ভ্যাকসিন গ্রহন থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ে পৌঁছানো পর্যন্ত পুলিশী পাহারা থাকবে। বাড়তি নিরাপত্তা নেয়া হবে ভ্যাকসিন দেয়ার বুথগুলোতেও ।

ঢাকা প্রতিনিধি/ইউবি টাইমস

Tag :

লালমোহনে তরুণ-তরুণীদের নিয়ে স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের প্রশিক্ষণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বৃহস্পতিবার ঢাকায় আসবে ভারতের উপহারের ২০ লাখ ভ্যাকসিন: স্বাস্থ্যসচিব

আপডেটের সময় ০৫:৫২:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১