ভিয়েনা ১২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার

বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেলেন তামিম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২০:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ১৬২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

বিসিবি বোর্ড রুমে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। সন্ধ্যা ৬টায় শেষ হয় ভোট গণনা।

ঢাকার ক্রিকেট ক্লাবগুলোর প্রতিনিধিত্বকারী ক্যাটাগরি-২ থেকে প্রার্থী ছিলেন বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি তামিম।

ক্লাব ক্যাটাগরি থেকে ১২টি পরিচালক পদের জন্য মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ওল্ড ডিওএইচএস-এর কাউন্সিলর তামিম সর্বোচ্চ ৭৩ ভোট পান। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট করে পেয়েছেন সৈয়দ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু।

অন্যান্য নির্বাচিত প্রার্থীরা হলেন- মাসুদুজ্জামান (৭০ ভোট), ফয়সাল ইয়াসির (৬৮ ভোট), ফাহিম সিনহা (৬৬ ভোট), শাহনিয়ান তানিম (৬৬ ভোট), আসিফ রাব্বানী (৬৪ ভোট), মির্জা ইয়াসির আব্বাস (৬৩ ভোট), রফিকুল ইসলাম বাবু (৫৩ ভোট), ড. মাহবুব শামীম (৪১ ভোট) এবং সাকেফ আহমেদ সালাম (৪১ ভোট)।
ক্লাব ক্যাটাগরির ৭৬টি যোগ্য ভোটের মধ্যে ৭৪টি ভোট পড়েছে।

চারজন প্রার্থী নির্বাচিত হতে পারেননি। তারা হলেন- বোরহানুল পাপ্পু (৪০ ভোট), আমজাদ হোসেন (৩২ ভোট), ফায়জুর রহমান মিতু (২৩ ভোট) এবং ইমরোজ আহমেদ (২০ ভোট)।
ঢাকা/এসএস

জনপ্রিয়

শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেলেন তামিম

আপডেটের সময় ০৪:২০:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬