ভিয়েনা ১২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার

বিশ্বে করোনায় মৃত্যু ২৫ লাখেরও বেশি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
  • ১৮২ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: গেল বছরের ৯ জানুয়ারি করোনায় চীনে প্রথম প্রাণহানির মধ্য দিয়ে যে মৃত্যুর মিছিল শুরু হয়েছিল, মাত্র এক বছরের ব্যবধানে তা আজ ২৫ লাখ ৬ হাজারে পৌঁছেছে। আর আক্রান্ত ১১ কোটি ৩০ লাখের ওপরে।

করোনা মহামারিতে সবচেয়ে বিপর্যস্ত অবস্থা যুক্তরাষ্ট্রের। ওয়ার্ল্ডোমিটারের  সবশেষ তথ্যানুযায়ী, বিশ্বে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত হয়েছে সেখানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় পাঁচ লাখ ১৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত দুই কোটি ৮৯ লাখের ওপরে। যুক্তরাষ্ট্রের পরেই করোনায় নাকাল ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। সেখানে মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যায় তৃতীয় হলেও শনাক্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার জনসংখ্যাবহুল দেশ ভারত। চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া, পঞ্চমে যুক্তরাজ্য। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। তবে, গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে করোনায় মৃত্যু ২০ শতাংশ কমেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আক্রান্ত ও মৃত্যু না থামলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের অবস্থা উন্নতির পথে বলে জানিয়েছে, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা।

এদিকে, যুক্তরাষ্ট্রের তৃতীয় টিকা হিসেবে অনুমোদন পেতে যাচ্ছে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ করোনা টিকা। একে নিরাপদ ও কার্যকরী বলে দাবি করেছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন।

আন্তর্জাতিক ডেস্ক/ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিশ্বে করোনায় মৃত্যু ২৫ লাখেরও বেশি

আপডেটের সময় ০৫:৩৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১