ভিয়েনা ০৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপত্তাঝুঁকি, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ ড. আবদুল মঈন খানকে দেখতে এভারকেয়ারে রাষ্ট্রপতি ভিয়েনায় ৫০হাজার শিক্ষার্থীদের মেগা-বিক্ষোভ ইউক্রেন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা শুরুতে প্রস্তুত রাশিয়া সৌদি আরবে প্রাইভেটকারের চাপায় হবিগঞ্জের যুবক নিহত জাতিসংঘের ৮১তম বার্ষিকী: কার্যকর জাতিসংঘই গড়ে তুলতে পারে একটি ন্যায়সংগত বিশ্ব হাইড্রোকার্বন খাতে সহযোগিতায় বাংলাদেশ-আলজেরিয়ার সমঝোতা স্মারক নির্বাচনী ব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন: স্পিকার ভিয়েনায় বৃহস্পতিবার স্টুডেন্টস ইউনিয়নের বৃহত বিক্ষোভের ডাক বেনাপোলে ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, জব্দ মোটরসাইকেল

বিশ্বকাপ দল ঘোষণা করেছে ইরাক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ৩৬১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : গত ৪০ বছরের মধ্যে এই প্রথম ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ইরাক। আসন্ন বিশ্বকাপ উপলক্ষে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ইরাকের হেড কোচ গ্র্যাহাম আর্নল্ড। অস্ট্রেলিয়ান এই ফুটবল ম্যানেজার ইন্টারকন্টিনেন্টাল প্লে—অফে খেলা খেলোয়াড়দের উপরই মূলত আস্থা রেখেছেন।

দীর্ঘদিন ধরে দেশের ফুটবলের রোল মডেল অভিজ্ঞ ফরোয়ার্ড আয়মান হুসেইন এবারের আসরে ইরাককে নেতৃত্ব দিবেন। আক্রমনভাগে তার সাথে আরও আছে ইপসউইচ টাউনের আলি আল-হামাদি ও প্রতিভাবান তরুন প্রতিভা আলি জসিম ও ইউসেফ আমিন।

আর্নল্ডের বিশ্বকাপ দল থেকে বড় নাম হিসেবে বাদ পড়েছেন ডিফেন্ডার ডারি নামো। সম্প্রতি এই ফুল-ব্যাক ইরাক ছেড়ে ফিনল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করেছেন। ফিনল্যান্ডে তিনি জাতীয় যুব দলকে প্রতিনিধিত্ব করেছেন।

মধ্যমাঠে আর্নল্ডের বিবেচনায় ইউরোপীয়ান অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়দেরই রাখা হয়েছে। যাদের মধ্যে জিদান ইকবাল ও আয়মার শের উল্লেখযোগ্য।

সম্ভাব্য ইনজুরির বিরুদ্ধে সতর্কতার অংশ হিসেবে ট্রেনিং ক্যাম্পে গোলরক্ষক কামিল সাদিকে রেখে দিয়েছেন আর্নল্ড।

এপ্রিলে বলিভিয়াকে ২-১ গোলে পরাজিত করে ৪০ বছরের মধ্যে প্রথম বিশ্বকাপে খেলার টিকিট পায় ইরাক। গ্রুপ-আই’এ ইরাকের প্রতিপক্ষ ফ্রান্স, সেনেগাল ও নরওয়ে।

স্কোয়াড :
গোলরক্ষক : ফাহাদ তালিব, জালার হাসান, আহমেদ বাসিল

ডিফেন্ডার : হুসেইন আলি, মানাফ ইউনিস, জাইদ তাহসিন, রেবিন সুলাকা, আকাম হাশেম, মার্চেস ডোস্কি, আহমেদ ইয়াহিয়া, জাইদ ইসমাইল, ফ্রান্স পুত্রোস, মুস্তাফা সাদুন

মিডফিল্ডার : আমির আল আমারি, কেভিন ইয়াকুব, জিদান ইকবাল, আয়মার শের, ইব্রাহিম বায়েশ, আহমেদ কাসিম, ইউসেফ আমিন, মার্কো ফারাজি

ফরোয়ার্ড : আলি জসিম, আলি আল হামাদি, আলি ইউসেফ, আয়মেন হুসেইন, মোহাম্মদ আলি।
ঢাকা/এসএস

নিরাপত্তাঝুঁকি, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিশ্বকাপ দল ঘোষণা করেছে ইরাক

আপডেটের সময় ০১:১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬