ভিয়েনা ০৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসায় তেলের দাম কমেছে, ঊর্ধ্বগতি শেয়ারবাজার মা ও শিশু ওয়ার্ডে ভয়াবহ আগুন, ১৪ শিশুর মৃত্যু বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ: প্রবাসীকল্যাণমন্ত্রী ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, বিমানবন্দরে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা লালমোহনে ৮ পরিবারের চলাচলের পথে ও হেলিপ্যাডে গাছ লাগানোর অভিযোগ নাগরপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভূঞাপুরে যমুনা নদী থেকে বালু উত্তোলন, ৭ জনকে ৪ লাখ টাকা জরিমানা রোটারি ক্লাবের ‘Trees for Life-2026’ বৃক্ষরোপণ কর্মসূচি টাঙ্গাইলে শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ৩১ আগস্ট

বিশ্বকাপে জর্ডানের বিরুদ্ধে অস্ট্রিয়ার ঐতিহাসিক জয়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৪৮০ সময় দেখুন

১৯৯০ সালের পর প্রথমবার বিশ্বকাপের মূল পর্বে জয় পেয়েছে অস্ট্রিয়া। আক্রমণ-পাল্টা আক্রমণের রোমাঞ্চকর ম্যাচে তারা হারিয়েছে নবাগত জর্ডানকে

স্পোর্টস ডেস্কঃ বুধবার (১৭ জুন) অস্ট্রিয়ার সময় সকাল ৬টায় এবং যুক্তরাস্ট্রের সময় মঙ্গলবার রাতে অনুষ্ঠিত সান ফ্রান্সিসকোতে ‘জে’ গ্রুপের ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে অস্ট্রিয়া। ম্যাচজুড়ে দারুণ লড়াই করলেও শেষ দিকে দুই গোল হজম করে হতাশা নিয়েই মাঠ ছেড়েছে জর্ডান।

ম্যাচের ২১তম মিনিটে রোমান শ্মিড দুর্দান্ত শটে অস্ট্রিয়াকে এগিয়ে দেন (১-০)। আলি অলওয়ান ৫০তম মিনিটে বাঁকানো শটে জর্ডানকে সমতা ফেরান
(১-১)। বিশ্বকাপে দেশটির হয়ে প্রথম গোল করে ইতিহাসের অংশ হলেন অলওয়ান।

দারুণ লড়াইয়ে পয়েন্ট পাওয়ার আশা জাগিয়েছিল তারা। কিন্তু ৭৬তম মিনিটে ইয়াজান আল আরাবের আত্মঘাতী গোলে অস্ট্রিয়া আবার এগিয়ে যায় (২-১)।

ম্যাচের যোগ করা অতিরিক্ত সময়ের ১২তম মিনিটে অস্ট্রিয়ার স্ট্রাইকার মার্কো আর্নাউটোভিচ সফল স্পটকিকে অস্ট্রিয়ার জয় নিশ্চিত করেন।

রালফ রাংনিকের কোচিংয়ে অস্ট্রিয়া ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলছে। তাদের শেষ জয় ছিল ১৯ জুন ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ ব্যবধানে।

এই জয় নিশ্চিতভাবেই বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে পরের ম্যাচে আত্মবিশ্বাস যোগাবে অস্ট্রিয়াকে। অন্যদিকে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৬৭তম অবস্থানে থাকা জর্ডান প্রথমবার বিশ্বকাপে খেলছে।

পরবর্তী ম্যাচে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, এরপর গ্রুপ পর্ব শেষ করবে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপের অন্য ম্যাচে এদিন লিওনেল মেসির রেকর্ডময় হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসায় তেলের দাম কমেছে, ঊর্ধ্বগতি শেয়ারবাজার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিশ্বকাপে জর্ডানের বিরুদ্ধে অস্ট্রিয়ার ঐতিহাসিক জয়

আপডেটের সময় ১০:৩০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬