ভিয়েনা ০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আইসল্যান্ডে আগামীকাল ইইউ-তে যোগদানের বিষয়ে গণভোট লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান, পেশ করলেন পরিচয়পত্র ৭৪ জনকে চাকুরির নিয়োগপত্র প্রদান প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী নেপালে পাহাড়ি বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯ ভিয়েনায় অরাজনৈতিক সংগঠন “অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটি”র আত্মপ্রকাশ মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসায় তেলের দাম কমেছে, ঊর্ধ্বগতি শেয়ারবাজার মা ও শিশু ওয়ার্ডে ভয়াবহ আগুন, ১৪ শিশুর মৃত্যু বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ: প্রবাসীকল্যাণমন্ত্রী

বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার : স্বরাষ্ট্রমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ১০৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকার প্রধান বিরোধী দল থেকে হবে। তাদেরকে মৌখিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে তারা যেন ডেপুটি স্পিকার পদে প্রার্থী ঠিক করেন।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন,‘আমরা জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে এবং ঐকমত্যের ভিত্তিতে যেটা আমরা সমঝোতায় এসেছি, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে সেটার বাস্তবায়ন এখন থেকেই শুরু করতে চাই।’

তিনি বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে ও সাক্ষাতে অফার করেছি, তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করে। সেটা জাতীয় সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সঙ্গে নির্বাচিত হতে পারে।’
ঢাকা/এসএস

জনপ্রিয়

আইসল্যান্ডে আগামীকাল ইইউ-তে যোগদানের বিষয়ে গণভোট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময় ০২:০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬