ভিয়েনা ১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

বিমান মন্ত্রণালয়ের প্রকল্প নির্ধারিত বাজেটেই শেষ করার নির্দেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ১০৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময় ও বাজেটের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন।

রোববার (২০ জুলাই) মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন পরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশনা দেন শেখ বশিরউদ্দীন।

বিমান উপদেষ্টা বলেন, অবকাঠামো উন্নয়ন হতে হবে টেকসই ও কার্যকর, যাতে জনগণ দীর্ঘমেয়াদে সুফল পায়। সভায় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রকল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং উন্নয়ন কার্যক্রমে গতি ও সমন্বয়ের ওপর জোর দেন।

সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানাসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা।
ঢাকা/এসএস

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিমান মন্ত্রণালয়ের প্রকল্প নির্ধারিত বাজেটেই শেষ করার নির্দেশ

আপডেটের সময় ১২:৪৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫