ভিয়েনা ০৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয় কলকারখানা ও তাঁতশিল্পে ধস, টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন লালমোহনে অটোরিকশার চাপায় শিশু নিহত তৃতীয় দিন শেষে ৬৭ রানে এগিয়ে বাংলাদেশ শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ঝিনাইদহে ব্যবসায়ী বরুন হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন ঝিনাইদহে নিখোঁজ ট্রাক হেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বিনিয়োগের সন্ধানে চীন যাচ্ছেন বিডার চেয়ারম্যান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৯৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে অন্তর্বর্তী সরকারের চেষ্টা অব্যাহত আছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ- বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিনিয়োগ খুঁজতে এবার চীন যাচ্ছেন।

জানা যায়, চলতি মাসের তৃতীয় সপ্তাহে চীন সফরে যাবেন বিডার একটি প্রতিনিধিদল। যার নেতৃত্ব থাকবেন নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। প্রতিনিধিদলটি চীনের প্রধান চারটি বাণিজ্যিক শহর বেইজিং, সাংহাই, হংকক ও গুয়াংজু সফর করবেন। সংশ্লিষ্ট শহরগুলোতে চীনা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন তারা। তারা মূলত বিনিয়োগকারী খুঁজতে যাচ্ছেন বলে জানা গেছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সফর উপলক্ষে বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাস কাজ করছে। দূতাবাস চীনা ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করছে। তবে, এখন পর্যন্ত কতগুলো বিনিয়োগকারী ও ব্যবসায়ীর সঙ্গে বৈঠক নিশ্চিত হয়েছে তা জানা যায়নি।

বিদেশি বিনিয়োগ (এফডিআই) খুবই গুরুত্বপূর্ণ। তবে, দীর্ঘদিন ধরে এফডিআইয়ে গতি নেই। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে বিদেশি বিনিয়োগ কমেছে। গত অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সময়ে বিদেশি বিনিয়োগ ৯১ কোটি ডলারে নেমে এসেছে। যা আগের বছরের একই সময়ে (জুলাই-এপ্রিল) ছিল ১২৭ কোটি ডলার। ২০২৩-২৪ অর্থবছরে মোট বিদেশি বিনিয়োগ এসেছিল ১৪১ কোটি ৫৪ লাখ ডলার।

জুনে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের একটি দল নিয়ে ঢাকা সফর করেন। ওই সফরে চীনের ১৪৩টি প্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন প্রতিনিধি ছিলেন। সফরের আগে বিডার প্রত্যাশা ছিল কিছু চীনা বিনিয়োগের ঘোষণা আসবে।

চীনা প্রতিনিধিদল ঢাকায় অবস্থানকালে বিডা চেয়ারম্যান প্রত্যাশা ব্যক্ত করেছিলেন, আগামী ছয় মাস থেকে দুই বছরের মধ্যে কিছু বিনিয়োগ আসবে। একইসঙ্গে তিনি বলেছিলেন, বিনিয়োগ নিয়ে আসা একটা লম্বা প্রক্রিয়া।

বিদেশি বিনিয়োগ আনা প্রসঙ্গে অর্থনীতিবিদ মাহফুজ কবির সংবাদ মাধ্যমকে বলেন, ‘চেষ্টা করলে বিদেশি বিনিয়োগ অবশ্যই আসবে। কিন্তু অন্তর্বর্তী সরকার অনেক দেরি করে ফেলেছে। এ সরকারের তো প্রায় বছর হয়ে যাচ্ছে। এ অবস্থায় কিছু উল্লেখযোগ্য অগ্রগতির দরকার ছিল। একটা বিনিয়োগ সম্মেলন হয়েছে এবং চেষ্টা করা হচ্ছে। চীন বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। এখন জ্বালানির দাম অনেক বেশি, সুদের হারও অনেক বেশি। চীন বাংলাদেশ নিয়ে ইতিবাচক। তারা বাংলাদেশের সঙ্গে ব্যবসা করতে চায়, বিনিয়োগ করতে চায়। বাংলাদেশকে যেটা করতে হবে, তাদের ভালো প্যাকেজ দিতে হবে যাতে তারা আগ্রহী হয়।’
ঢাকা/এসএস

জনপ্রিয়

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিনিয়োগের সন্ধানে চীন যাচ্ছেন বিডার চেয়ারম্যান

আপডেটের সময় ১০:৪৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫