ভিয়েনা ০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি

বিধি-নিষেধ বাড়ল ৫ দিন, অবাধ চলাচলে টিকা গ্রহণ বাধ্যতামূলক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
  • ৯৬ সময় দেখুন

bty

ঢাকাঃ চলমান বিধিনিষেধের মেয়াদ আরো পাঁচদিন বাড়িয়ে ১০ আগষ্ট পর্যন্ত করেছে সরকার। সচিবালয়ে আন্ত:মন্ত্রণালয় বৈঠকের পর এ তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ আগষ্ট থেকে খুলে দেয়া হবে অফিস আর শপিংমল, চলবে গণপরিবহনও। তবে টিকা নেয়া ছাড়া ১৮ বছরের উর্ধ্বে কেউ বের হতে পারবেন না বলেও সিদ্ধান্ত হয় বৈঠকে।

সরকারের এমন সিদ্ধান্ত বাস্তবায়নে আগামী সপ্তাহে দেশে শুরু হবে গণটিকাদান কর্মসূচি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, দেশের ১৪ হাজার কেন্দ্রে টিকা নিতে পারবেন নাগরিকরা।

গণপরিবহন চালু ও দোকানপাট খোলার ক্ষেত্রে টিকা গ্রহণ ছাড়া কিছু শর্ত দেয়া হয়েছে। গণপরিবহন চলবে বাইরোটেশনে। আর এসব বিষয় মনিটরিং করবে স্থানীয় প্রশাসন।

করোনা সংক্রমন রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবানও জানানো হয়েছে বৈঠকে।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিধি-নিষেধ বাড়ল ৫ দিন, অবাধ চলাচলে টিকা গ্রহণ বাধ্যতামূলক

আপডেটের সময় ০৪:০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১