ভিয়েনা ০১:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাসের মাফিয়া চক্রকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: মঞ্জু প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের টাঙ্গাইলে গোপাল মিষ্টান্ন ভাণ্ডারসহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে তীব্র গ্যাস সংকট, ব্যাহত চালকদের কর্মঘণ্টা ও আয়-রোজগার বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয় কলকারখানা ও তাঁতশিল্পে ধস, টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন লালমোহনে অটোরিকশার চাপায় শিশু নিহত তৃতীয় দিন শেষে ৬৭ রানে এগিয়ে বাংলাদেশ শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

বিএনপি ক্ষমতায় আসলে দেশ চলবে ইসলামের রীতিনীতি অনুযায়ী -মেজর হাফিজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ২০০ সময় দেখুন

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করতো শেখ হাসিনার তাদের আয়না ঘরে বন্দী করে রাখতো। অন্যায় ও অবৈধভাবে শেখ হাসিনা ১৫ বছর দেশকে শাসন করেছেন।

তিনি আরও বলেন বিএনপি ভদ্রলোকের দল, শহীদ জিয়া ছিলেন খোলাফায়ে রাশেদীনের মতো সুশৃঙ্খল ও নীতিবান। বিএনপি ক্ষমতায় আসলে দেশ চলবে ইসলামের রীতিনীতি অনুযায়ী।  শহিদ জিয়ার আদর্শে গড়া দল, বেগম খালেদা জিয়ার দল, আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের দল। আমি তিনবার মন্ত্রী সহ ৬ বার এমপি ছিলাম কোন দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি। হাসিনা সরকারের আমলে ৫ বার মিথ্যা মামলায় জেল খেটেছি, আবার জামিন পেয়ে মুক্তি পেয়েছি।

শনিবার (২৪ জানুয়ারি) বিকালে ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ  ইউনিয়নের লর্ড হার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে  নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ সবাইকে ধানের শীষে  ভোট দেয়ার জন্য বলেন। উপস্থিত সবাই বিশেষ করে তরুন ভোটারদেরকে যোগ্য প্রার্থী এবং সৎ লোক দেখে ভোট দেয়ার জন্য বলেন।

লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন বিএনপির  সভাপতি মো. ইব্রাহিম মিয়ার সভাপেিতত্ব এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম  এ্যাডভোকেট সালাউদ্দিন  বাচ্ছু,  ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ  ইদ্রিস  মেম্বার সাবেক ছাত্র দলের আহবায়ক ও যুবদল নেতা মোঃ মাসুদ খান, কামরুল পাটাওয়ারী,মোঃ সরোয়ার ডাঃ সহ   বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

জাহিদ দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

বিদ্যুৎ-গ্যাসের মাফিয়া চক্রকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: মঞ্জু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপি ক্ষমতায় আসলে দেশ চলবে ইসলামের রীতিনীতি অনুযায়ী -মেজর হাফিজ

আপডেটের সময় ০৮:১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬