ভিয়েনা ০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এনসিপিতে নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন, হাসনাত, আসিফ ও সারজিস তোমার কপালে হেনস্তা হওয়া আরও লেখা আছে’, ইউনূসকে মেঘনা আলম লিটনের বিশ্ব রেকর্ড, টেস্টে অনন্য কীর্তি বাংলাদেশের উইকেটকিপারের হাসমতউল্লাহকে ফিরিয়ে বাংলাদেশের জয়ের সম্ভাবনা বাড়ালেন মিরাজ প্রতারণার শিকার তাঁতীবাজারের ব্যবসায়ী, স্বর্ণের বারে মিলল তামা! অ্যাক্সিলারেটরে চাপ, ঢাবিতে গাড়ির ধাক্কায় আহত ৭ শিক্ষার্থী ৭ নভেম্বর গ্রাম পুলিশদের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা ঝালকাঠিতে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা

বাসা থেকে নারীর চার টুকরা লাশ উদ্ধার, মধ্যরাতে ৯৯৯-এ ফোনকল!

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ৩৯ সময় দেখুন
স্টাফ রিপোর্টারঃ রাজধানীর যাত্রাবাড়ীতে এক নারীর চার টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ । এ ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে।রোববার রাত সাড়ে ৩ টার দিকে  ৯৯৯ নম্বরে ফোন পেয়ে  দক্ষিণ যাত্রাবাড়ী মীরহারাজিরবাগের বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নারীর নাম শিরিন বেগম (৩৫)। তার স্বামীর নাম দুলাল (৫০)।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. একেএম মইনুদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে রাতে মীরহাজীরবাগের বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। ওই নারীর দেহ চার টুকরা করা ছিল। ঘটনাস্থল থেকে নারীর স্বামীকে আটক করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, ওই নারীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ছিল। এ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রী ঝগড়া করতেন। এর জের ধরে গতরাতে কোনো এক সময় স্বামী দুলাল স্ত্রীকে হত্যা করেন। এরপর ধর থেকে মাথা এবং কোমর থেকে দুই পা আলাদা করে ফেলেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, শিরিন বেগমের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার বিখাখালি গ্রামে। বাবার নাম মৃত-সোহরাব আলী। নিহতের এক ছেলে চট্টগ্রাম ও এক মেয়ে গাজীপুরে থাকেন। মামলার প্রক্রিয়া চলছে।
ইবিটাইমস/এস এস 
জনপ্রিয়

এনসিপিতে নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন, হাসনাত, আসিফ ও সারজিস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাসা থেকে নারীর চার টুকরা লাশ উদ্ধার, মধ্যরাতে ৯৯৯-এ ফোনকল!

আপডেটের সময় ১১:৫৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬