ভিয়েনা ০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাসার বাথরুমে মরদেহ !

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ১৯ সময় দেখুন
স্টাফ রিপোর্টারঃ শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর কাকরাইলের একটি বাসা থেকে এনাম রসুল (৪৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) জয় প্রান্ত এ তথ্য জানান।
তিনি বলেন, আমরা ৯৯৯ ফোনকলে খবর পেয়ে ভোর ৫টার দিকে কাকরাইলের ১৯ নম্বর প্লটের ৬৭/৮ নম্বর বাসার অষ্টম তলার বাথরুমে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার শরীরে কোনো জখমের চিহ্ন নেই। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এসআই জয় প্রান্ত বলেন, নিহত ব্যক্তির গ্রামের বাড়ি পটুয়াখালীর কুমারখালী এলাকায়। বাবার নাম মৃত শওকত আলী।
ইবিটাইমস/এস এস 
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাসার বাথরুমে মরদেহ !

আপডেটের সময় ০৫:০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬