ভিয়েনা ০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

বায়ার্নকে বিদায় করে টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ১৮২ সময় দেখুন

দুর্দান্ত লড়াইয়ের ম্যাচে বুধবার স্বাগতিক বায়ার্ন মিউনিখের সঙ্গে ১-১ গোলে ড্র করে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরা ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে ফরাসি ক্লাবটি।

আগের ম্যাচে ৫-৪ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠে নামা পিএসজি শুরুতেই এগিয়ে যায়। ম্যাচের তৃতীয় মিনিটে খভিচা কাভারাতসখেলিয়ার নিখুঁত পাস থেকে দারুণ শটে গোল করেন উসমান দেম্বেলে। আগের ম্যাচেও তিনি জোড়া গোল করেছিলেন।

এরপর পুরো ম্যাচজুড়ে বায়ার্নের তীব্র আক্রমণ সামাল দিতে ব্যস্ত ছিল পিএসজি। সমতায় ফিরতে স্বাগতিকদের প্রয়োজন ছিল দুই গোলের। তবে ফরাসি দলটি সে সুযোগ দেয়নি বায়ার্নকে।

দ্বিতীয়ার্ধে বায়ার্ন আরও মরিয়া হয়ে উঠলে পিএসজিও ফাঁকা জায়গা কাজে লাগিয়ে একাধিক সুযোগ তৈরি করে। শেষদিকে দেজিরে দুয়ে ও কাভারাতসখেলিয়া গোলের খুব কাছাকাছি পৌঁছেছিলেন।

অতিরিক্ত সময়ে হ্যারি কেইন বায়ার্নের হয়ে সমতাসূচক গোল করলেও সেটি আর জার্মান চ্যাম্পিয়নদের কাজে আসেনি।

আগামী ৩০ মে বুদাপেস্টে অনুষ্ঠিত ফাইনালে পিএসজির প্রতিপক্ষ হবে আর্সেনাল। আগের দিন আতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ফাইনালে ওঠে লন্ডনের ক্লাবটি।

ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

দেশের ১১ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বায়ার্নকে বিদায় করে টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি

আপডেটের সময় ০৮:৪০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬