ভিয়েনা ০২:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস

বাংলাদেশে সোমবার থেকে সীমিত, বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
  • ১০৯ সময় দেখুন

ঢাকা: করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রনে আগামী সোমবার থেকে সীমিত পর্যায়ে লকডাউন দিয়েছে বাংলাদেশ। এ সময়ে যানবাহন বন্ধ হয়ে গেলেও ‘জুন ক্লোজিংয়ের’ কারণে কিছু প্রতিষ্ঠান ও অফিস খোলা থাকতে পারে। বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে তৈরি পোশাক কারখানা। সরকারের বিভিন্ন সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

শনিবার (২৬ জুন) সরকারের উচ্চপর্যায়ের বৈঠক শেষে প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার জানান, আগামী বৃহস্পতিবার থেকে সারা দেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন শুরু হচ্ছে। সব বিষয় স্পষ্ট করে আগামীকাল রোববার প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রধান তথ্য কর্মকর্তা আরও বলেন, সোমবার (২৮ জুন) থেকে সীমিত লকডাউন থাকবে। অনেক আর্থিকপ্রতিষ্ঠানের জুন ক্লোজিং আছে। এজন্য বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারা দেশে সর্বাত্মক লকডাউন শুরু হবে। এ নিয়ে আগামীকাল প্রজ্ঞাপনে বিস্তারিত দেয়া হবে।

এর আগে গতকাল শুক্রবার রাতে এই লকডাউন নিয়ে তথ্যবিবরণী প্রকাশ করেছিল তথ্য অধিদপ্তর।

এতে বলা হয়েছিল, এ সময়ে জরুরি পণ্যবাহী ব্যতীত সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবে না।

ঢাকা/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশে সোমবার থেকে সীমিত, বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউন

আপডেটের সময় ০৭:২৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১