ভিয়েনা ০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এমডিসহ ফুডপান্ডার ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক মার্কিন নিষেধাজ্ঞায় ইরানি এয়ারলাইনগুলোর কয়েকটি ফ্লাইট বাতিল লালমোহনে ১৫ প্রকল্পের টাকা আত্মসাৎ: সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা ঝালকাঠিতে ইটভাটা মালিকদের নিয়ে মতবিনিময় সভা সাংবাদিক পুলক চ্যাটার্জির স্মরণে কাঠালিয়ায় স্মরণসভা কাতার থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার জামায়াত-শিবিরকে ‘গুপ্ত’ বানিয়ে দেবে ছাত্রলীগ: রাশেদ খাঁন

বাংলাদেশে জ্বালানি খাতে আরও বিনিয়োগে আগ্রহী কাতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
  • ১৩৮ সময় দেখুন

মোহাম্মদ নাসরুল্লাহ: কাতার জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী। দেশটি এলএনজিসহ জ্বালানির বিভিন্ন উপখাতে বাংলাদেশের সঙ্গে আরও কাজ করতে চায় দেশটি।

বুধবার (৩০ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাসভবনে কাতারের বিদায়ী রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ নাসের আল  দেহিমি সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় বিভিন্ন আলোচনায় রাষ্ট্রদূত এই আগ্রহের কথা জানান।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সাফল্যের সঙ্গে বাংলাদেশে দায়িত্ব পালন করায় প্রতিমন্ত্রী বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বাংলাদেশ ও কাতারের দ্বিপক্ষীয় সম্পর্ক, অগ্রগতি ও সুসংহতকরণে যে প্রচেষ্টা আপনি চালিয়েছিলেন, তা অবশ্যই প্রশংসাযোগ্য। জ্বালানি খাতে একসঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে।’ এ সময় তিনি বিদ্যুৎ ও জ্বালানিসহ ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন উপখাতে কাতারের বিনিয়োগ বাড়ানোর জন্য বিদায়ী রাষ্ট্রদূতকে অবদান রাখার অনুরোধ করেন।

বাংলাদেশে দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে ধন্যবাদ জানান বিদায়ী রাষ্ট্রদূত। তারা বৈশ্বিক পরিবর্তনের প্রেক্ষাপটে পরিবর্তিত ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

এমডিসহ ফুডপান্ডার ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশে জ্বালানি খাতে আরও বিনিয়োগে আগ্রহী কাতার

আপডেটের সময় ০৫:২৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১