ভিয়েনা ১০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে

বাংলাদেশে করোনায় আরো ১৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩১৮

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
  • ২৩৭ সময় দেখুন

স্টাফ রিপোর্টার, ঢাকা: বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল সাত হাজার ৩২৯ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৩১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ তিন হাজার ৫০১ জনে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৪৫২টি। অ্যান্টিজেন টেস্টসহ ১৫ হাজার ১৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে ৩১ লাখ ৬ হাজার ৪৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষায় মঙ্গলবার নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ৩১৮ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১১ জন পুরুষ ও নারী ৬ জন।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, নমুনা পরীক্ষা অনুযায়ী দিনে শনাক্তের হার ৮.৭০ শতাংশ এবং গড় শনাক্ত ১৬.২১ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় সুস্থ হয়েছেন ৮৭.৭৭ শতাংশ এবং মারা গেছেন ১.৪৬ শতাংশ।

ঢা. প্র/আরএন/২২.১২

Tag :
জনপ্রিয়

ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশে করোনায় আরো ১৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩১৮

আপডেটের সময় ০৫:৫৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০