ভিয়েনা ১০:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ

বরিশালে ভুল বোঝাবুঝি অবসান : মামলা প্রত্যাহার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৪:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
  • ১০০ সময় দেখুন

বরিশাল প্রতিনিধি: সম্প্রতি বরিশালে ইউএনও’র বাসভবনে হামলার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সকল ভুল বোঝাবুঝি ও সংঘাতের অবসান ঘটিয়ে মেয়র এবং  ইউনও’র মধ্যে সমঝোতা হয়েছে ।

রোববার রাতে জেলা প্রশাসক, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও উপজেলা নির্বাহী অফিসারসহ সরকারি কর্মকর্তাগণ এবং দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এ সমঝোতা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভাগীয় কমিশনারের বাসভবনে একে একে প্রবেশ করতে থাকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি। রাত ১২টার পরে গাড়িগুলো আবার বেড়িয়ে আসে। এরইমধ্যে জানাজানি হয় ওই বাসভবনে মেয়রসহ সব কর্মকর্তাদের আপ্যায়িত হওয়ার বিষয়টি।

একইসঙ্গে ছড়িয়ে পড়ে বিরাজমান দ্বন্দ্ব দূর করে দু’পক্ষের সমঝোতার খবর। রাত ১২টা নাগাদ একটি ছবিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায়, একই সারিতে হাস্যোজ্বল দাঁড়িয়ে আছেন সিটি  মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান। যে দু’জনের মধ্যে বিরোধের কারণেই গত ১৮ আগস্ট থেকে অগ্নিগর্ভ হয়ে ছিল বরিশাল। একইসঙ্গে সারা দেশে আলোচনার কেন্দ্রে ছিল আওয়ামী লীগের সঙ্গে প্রশাসনের সংঘাত।

এক সারিতে দাঁড়িয়ে তোলা ওই ছবিতে আরও রয়েছেন-বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, বরিশালের বিভাগীয় কমিশনার সাইফুল আহসান বাদল, রেঞ্জ ডিআইজি আকতারুজ্জামান, পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান এবং জেলা প্রশাসক জসিম উদ্দিনসহ আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

অপু/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বরিশালে ভুল বোঝাবুঝি অবসান : মামলা প্রত্যাহার

আপডেটের সময় ০৬:৫৪:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১