ভিয়েনা ১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা লালমোহনে ৮ পরিবারের চলাচলের পথে ও হেলিপ্যাডে গাছ লাগানোর অভিযোগ নাগরপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভূঞাপুরে যমুনা নদী থেকে বালু উত্তোলন, ৭ জনকে ৪ লাখ টাকা জরিমানা রোটারি ক্লাবের ‘Trees for Life-2026’ বৃক্ষরোপণ কর্মসূচি টাঙ্গাইলে শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ৩১ আগস্ট ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি ৪১ কোটি টাকায় ভোলাবাসীকে নতুন সম্ভাবনার কথা ভাবতে হবে : গাজী নজরুল ইসলাম লালমোহনে গাঁজাসহ আটক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ কৃষকের ঘরে বীজ নেই, বাড়ছে বাজারনির্ভরতা: বীজের নিয়ন্ত্রণ হারিয়ে ঝুঁকিতে ঝিনাইদহের কৃষি

বন্যা মোকাবেলায় সার্বক্ষণিক মনিটরিং ও নির্দেশনা দেয়া হচ্ছে: জাহিদ ফারুক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৮:০২ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
  • ৮৯ সময় দেখুন

ঢাকা: পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, বন্যাসহ যেকোন দুর্যোগ মোকাবেলায় তৎপর রয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি নিজে সারাদেশে সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটরিং এবং অনলাইনে নির্দেশনা দিয়ে যাচ্ছেন।

রোববার (৪জুলাই) সচিবালয়ে এক জরুরি বৈঠক শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, স্কুল-কলেজ, হাট-বাজারসহ নদীভাঙ্গন রোধে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। কোথাও বাঁধ ক্ষতিগ্রস্ত হলেই ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয়ের প্রকৌশলীরা।

প্রতিমন্ত্রী আরও বলেন, অনিয়ম রোধে জরুরি বাঁধ মেরামত কাজ জেলা প্রশাসককে অন্তর্ভুক্ত করে কমিটি গঠনের মাধ্যমে করতে হবে। করোনার মাঝেও আমাদের সকল প্রকৌশলী দুর্যোগ মোকাবেলায় দিনরাত কাজ করে যাচ্ছেন।

এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) রোকন উদ-দৌলা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ উপস্থিত ছিলেন।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বন্যা মোকাবেলায় সার্বক্ষণিক মনিটরিং ও নির্দেশনা দেয়া হচ্ছে: জাহিদ ফারুক

আপডেটের সময় ০৫:১৮:০২ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১