ভিয়েনা ০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

বড় জয়ে বিশ্বকাপে শুরু পাকিস্তানের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
  • ১০২ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের ব্যাটিং দৃঢ়তার পর বোলারদের দুর্দান্ত নৈপুন্যে জয় দিয়ে ওয়ানডে বিশ্বকাপ শুরু করলো পাকিস্তান। শুক্রবার ( ৬ অক্টোবর) নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান ৮১ রানে হারিয়েছে নেদারল্যান্ডসকে।  প্রথমে ব্যাট করে রিজওয়ান-শাকিলের ৬৮ রানের দু’টি ইনিংসের সুবাদে ৪৯ ওভারে ২৮৬ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে বিক্রমজিত সিংয়ের ৫২ ও বাস ডি লিডের ৬৭ রান সত্বেও ৪১ ওভারে ২০৫ রানে অলআউট হয় নেদারল্যান্ডস।

হায়দারাবাদে টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ৩৮ রানে প্যাভিলিয়নে ফিরে পাকিস্তানের টপ অর্ডার। ফখর জামান ১২, ইমাম উল হক ১৫ ও অধিনায়ক বাবর আজম ৫ রান করেন। দশম ওভারেই চাপে পড়া পাকিস্তানকে বিপদমুক্ত করেন রিজওয়ান ও শাকিল। নেদারল্যান্ডস বোলারদের চাপে ফেলে পাল্টা আক্রমন করেন রিজওয়ান ও শাকিল। এতে ২০তম ওভারেই শতরান পেয়ে যায় পাকিস্তান। দলের রান দেড়শতে পৌঁছানোর আগেই ওয়ানডেতে শাকিল দ্বিতীয় ও রিজওয়ান ১৩তম হাফ-সেঞ্চুরি তুলে নেন। ২৯তম ওভারে শাকিলকে ৬৮ রানে থামিয়ে নেদারল্যান্ডসকে ব্রেক-থ্রু এনে দেন অফ-স্পিনার আরিয়ান দত্ত। ৫২ বল খেলে ৯টি চার ও ১টি ছক্কা মারেন শাকিল। চতুর্থ উইকেটে রিজওয়ানের সাথে ১১৪ বলে ১২০ রান যোগ করেন তিনি। শাকিল ফেরার ১৯ বল পরই প্যাভিলিয়নের পথ ধরেন রিজওয়ানও। পেসার বাস ডি লিডের বলে বোল্ড হন রিজওয়ান। ৭৫ বল খেলে ৮টি চারে ৬৮ রান করেন রিজওয়ান।

৩২তম ওভারে রিজওয়ান ফেরার পর ইফতিখার ৮ রানে থামেন। সপ্তম উইকেটে ৭০ বলে ৬৪ রান তুলে পাকিস্তানের রান আড়াইশ পার করেন মোহাম্মদ নাওয়াজ ও শাদাব খান। নাওয়াজ ৩৯ ও শাদাব ৩২ রানে ফিরেন। এরপর ২৫২ রানে অষ্টম উইকেট হারালেও শেষ দুই উইকেটে ৩৪ রান পায় পাকিস্তান। শেষ দুই ব্যাটার শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফের দৃঢ়তায় ৪৯তম ওভারে অলআউট হবার আগে ২৮৬ রানের লড়াকু সংগ্রহ পায় পাকিস্তান। রউফ ১৬ রানে ফিরলেও ১৩ রানে অপরাজিত থাকেন আফ্রিদি। নেদারল্যান্ডসের বাস ডি লিডে ৬২ রানে ৪ উইকেট নেন। বিশ^কাপে কোন ম্যাচে ৪ উইকেটের বেশি নিতে পারেনি নেদারল্যান্ডসের পক্ষে কোন বোলার।

জয়ের জন্য ২৮৭ রানের লক্ষে খেলতে নেমে  ৫০ রানে ২ উইকেট হারায় নেদারল্যান্ডস। তৃতীয় উইকেটে ৭৬ বলে ৭০ রান তুলে ডাচদের লড়াইয়ে রাখেন ওপেনার বিক্রমজিত সিং ও বাস ডি লিডে। জুটিতে বিক্রমজিত ওয়ানডেতে পঞ্চম অর্ধশতক পূর্ণ করেন। অর্ধশতকের পর বিক্রমজিতকে ইনিংস বড় করতে দেননি পাকিস্তানের স্পিনার শাদাব খান। ৪টি চার ও ১টি ছক্কায় ৬৭ বলে ৫২ রান করেন বিক্রমজিত।
বিক্রমজিত ফেরার পর নেদারল্যান্ডসের ব্যাটিং লাইন আপে ধস নামে। ৫১ রানের ব্যবধানে  ৬ উইকেট হারিয়ে ম্যাচ হারের মুখে ছিটকে পড়ে ডাচরা। এক পর্যায়ে ১৮৪ রানে নবম উইকেট হারায় তারা। এরমধ্যে ওয়ানডেতে তৃতীয় হাফ-সেঞ্চুরি পুর্ন করে  ৬৭ রানে নওয়াজের বলে  বোল্ড হন ডি লিডে। ৬৮ বল খেলে ৬টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।

শেষ দিকে নয় নম্বর ব্যাটার লোগান ফন বিকের অপরাজিত ২৮ রানে ২শর কোটা পার করে  ৪১তম ওভারে ২০৫ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। পাকিস্তানের রউফ ৩টি ও হাসান আলি ২টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান : ২৮৬/১০, ৪৯ ওভার (রিজওয়ান ৬৮, শাকিল ৬৮, ডি লিডে ৪/৬২)
নেদারল্যান্ডস : ২০৫/১০, ৪১ ওভার (ডি লিডে ৬৭, বিক্রমজিত ৫২, রউফ ৩/৪৩)
ফল : পাকিস্তান রানে ৮১ জয়ী।
ম্যাচ সেরা:সৌদ শাকিল(পাকিস্তান)।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বড় জয়ে বিশ্বকাপে শুরু পাকিস্তানের

আপডেটের সময় ০৮:০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩