ভিয়েনা ১১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বছিলায় রাস্তা আটকে রাখেন অটোরিকশা চালকরা !

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ১২ সময় দেখুন
ইবিটাইমস ডেস্কঃ রাজধানীর বছিলার ৪০ ফিট এলাকায় সড়ক অবরোধ করেন অটোরিকশা চালকরা। প্রায় এক ঘণ্টা রাস্তা আটকে রাখায় বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই পথের যাত্রীরা। রোববার (১১ অক্টোবর) সকালে এ কর্মসূচি পালন করেন অটোরিকশা চালকরা।
হয়রানি বন্ধের দাবিতে স্লোগান দিয়ে আন্দোলনকারীরা জানান, নগরীতে অটোরিকশা বন্ধের পরিকল্পনা করা হলে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে।
পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে যোগ্যতা দেখে বিশ বছরের ঊর্ধ্বে চালকদের লাইসেন্স দেয়ার দাবি জানান তারা। পরে ট্রাফিক পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সড়ক ছেড়ে দেন চালকরা।
 তেজগাঁও ট্রাফিক জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তানিয়া সুলতানা জানান, ৪০ ফিট এলাকার ইউটার্ন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। এছাড়া প্রধান সড়কে অটোরিকশা চালাবেন না বলেও জানান চালকরা।
বর্ষা আহমেদ বৃষ্টি/ইবিটাইমস/এস এস 
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বছিলায় রাস্তা আটকে রাখেন অটোরিকশা চালকরা !

আপডেটের সময় ১২:২৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬