ভিয়েনা ১২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ চরমে দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী পোপ লিও চতুর্দশ ফ্রান্স এসে পৌঁছেছেন তাইগ্রে বিদ্রোহীদের সঙ্গে ইথিওপিয়ার সরকারি বাহিনীর সংঘর্ষ দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, মাদারীপুরে নিহত ৩ শৈলকুপায় মাদ্রাসা নির্মাণ কাজের উদ্বোধন সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন ব্যারিস্টার জাইমা রহমান নিউইয়র্কে তারেক-শাহবাজ শরিফের বৈঠক অনূষ্ঠিত দেশের ১১ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ফ্রান্সকে বিদায় করে ইউরো ফাইনালে স্পেন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • ১৩৮ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: কিলিয়ান এমবাপ্পের আলো কেড়ে নিলেন স্পেনের ১৬ বছরের লামিন ইয়ামালে।  ইউরো কাপের প্রথম সেমিফাইনালে ম্যাচের পুরো আলোই কেড়েছেন স্প্যানিশ ফরোয়ার্ড। ইয়ামালের পারফরম্যান্সে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেছে স্পেন।

সেমিফাইনালে শুরুতেই গোলের উৎসবে মাতে দুই দল। সঙ্গে মাতিয়ে তোলে গ্যালারি। ম্যাচের ৮ মিনিটে লিড নেয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ও কাতার বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের ক্রসে রান্দাল কোলো মুয়ানির দারুণ হেডে এগিয়ে যায় দিদিয়ের দেশমের দল।

তবে কিছুক্ষণ পরেই সমতায় ফেরে স্পেন। ম্যাচের ২১ মিনিটে গোল করেন লামিন ইয়ামালে। বাঁ-পায়ের মাপা ও দুর্দান্ত এক শটে ফ্রান্স গোলরক্ষক মাইক ম্যাইগন্যানকে দর্শক বানিয়ে বল জালে পাঠান তিনি।

এরপরই লিড নিয়ে নেয় স্পেন। ম্যাচের ২৫ মিনিটে গোল আসে স্পেনের নাম্বার টেন দানি অলমোর পা থেকে। জেসুস নাভাসের ক্রস গোলমুখ থেকে হেড করে ফিরিয়ে দেয় ফ্রান্স। বক্সে দারুণ দক্ষতায় বল নিয়ন্ত্রণে নেন লাইপজিগে খেলা প্লে মেকার অলমো। শূন্যে থাকা বল ঘুরিয়ে মুহূর্তে জোরের ওপর শট নিয়ে জালে পাঠিয়ে দেন তিনি।

পরের সময়টা গোলের চেষ্টা করে গেছে ফ্রান্স। আক্রমণও করেছে তারা। কিন্তু স্পেনের গোলরক্ষক উনাই সিমনকে বড় পরীক্ষা নেওয়ার মতো শট ছিল না। ফলে পরাজয় মেনে বিদায় নেয় ফ্রান্স।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফ্রান্সকে বিদায় করে ইউরো ফাইনালে স্পেন

আপডেটের সময় ০৮:৩৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪