ভিয়েনা ০৭:০৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ শৈলকুপায় কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ বিতরণ লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক জ্বালানি সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার জুলাই নিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে সরকার আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
  • ১৬৫ সময় দেখুন

নিউজ ডেস্ক:  মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৮ মিনিটে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন তিনি।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস তাকে শপথবাক্য পাঠ করান। বড় কোনো সংকট দেখা না দিলে আগামী চার বছর ওভাল অফিসের নিয়ন্ত্রণ থাকছে তারই হাতে।

ইউএস ক্যাপিটলে অভিষেক আয়োজনে প্রথমে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস শপথ পাঠ করেন। এরপর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জো বাইডেন। নিজের পরিবারের ১২৭ বছরের পুরোনো বাইবেলের একটি কপি হাতে শপথবাক্য পাঠ করেন বাইডেন।

এর আগে, নির্ধারিত সময় সকাল ১০টার দিকেই ক্যাপিটলে পৌঁছান জো বাইডেন। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জিল বাইডেন, নতুন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ অন্যরা।

মার্কিন বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়, পূর্বঘোষণা মতোই এই শপথ অনুষ্ঠানে যোগ দেননি বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৮৬৯ সালে অ্যান্ড্রু জনসনের পর থেকে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট তাঁর উত্তরসূরির অভিষেক অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকলেন। তবে উপস্থিত ছিলেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। অন্যদের মধ্যে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটন এবং সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা, লরা বুশ ও হিলারি ক্লিনটন। সাবেক প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে প্রবীণ জিমি কার্টার (৯৬) ও সাবেক ফার্স্ট লেডি রোজালিন কার্টার অনুষ্ঠানে যোগ দেননি। তাঁরা বিষয়টি আগেই জানিয়ে দিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্টকে তাঁদের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। আরও উপস্থিত ছিলেন সামরিক, বেসামরিক শীর্ষপর্যায়ের কর্মকর্তারা।

নিউজ ডেস্ক/ইউবি টাইমস

Tag :

লালমোহনে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন

আপডেটের সময় ০৬:২৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১