ভিয়েনা ১০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মা ও শিশু ওয়ার্ডে ভয়াবহ আগুন, ১৪ শিশুর মৃত্যু বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ: প্রবাসীকল্যাণমন্ত্রী ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, বিমানবন্দরে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা লালমোহনে ৮ পরিবারের চলাচলের পথে ও হেলিপ্যাডে গাছ লাগানোর অভিযোগ নাগরপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভূঞাপুরে যমুনা নদী থেকে বালু উত্তোলন, ৭ জনকে ৪ লাখ টাকা জরিমানা রোটারি ক্লাবের ‘Trees for Life-2026’ বৃক্ষরোপণ কর্মসূচি টাঙ্গাইলে শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ৩১ আগস্ট ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি ৪১ কোটি টাকায়

প্রবাসীদের টিকার জন্য রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
  • ১১২ সময় দেখুন

ঢাকা: মঙ্গলবার থেকে প্রবাসীকর্মীদের করোনা ভ্যাকসিন প্রদানে বিশেষ রেজিস্ট্রেশন চালু হচ্ছে। সোমবার (০৫ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এক ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে সুরক্ষা ও প্রবাসী অ্যাপের মাধ্যমে এ বিশেষ রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় মন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে সৌদি আরব ও কুয়েতের প্রবাসী কর্মীরা বিশেষ অ্যাপের মাধ্যমে পাসপোর্ট ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিষ্ট্রেশন হলে সরকারের নির্দিষ্ট সাতটি কেন্দ্রে গিয়ে ফাইজারের টিকা নিতে পারবেন। পরে পর্যায়ক্রমে অন্য দেশের প্রবাসী কর্মীদের টিকা দেয়া হবে বলেও জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী।

ইমরান আহমেদ আরও বলেন, প্রবাসী কর্মীদের সমস্যা সমাধানে ২৪ ঘণ্টা তৎপর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। টিকা প্রদান নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে সে সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ফাইজারের টিকার ক্ষেত্রে ঢাকার বাইরে সংরক্ষণাগার না থাকায় ঢাকায় সাতটি কেন্দ্রে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

মা ও শিশু ওয়ার্ডে ভয়াবহ আগুন, ১৪ শিশুর মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রবাসীদের টিকার জন্য রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন

আপডেটের সময় ০৪:২৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১