ভিয়েনা ০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ চরমে দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী পোপ লিও চতুর্দশ ফ্রান্স এসে পৌঁছেছেন তাইগ্রে বিদ্রোহীদের সঙ্গে ইথিওপিয়ার সরকারি বাহিনীর সংঘর্ষ দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, মাদারীপুরে নিহত ৩ শৈলকুপায় মাদ্রাসা নির্মাণ কাজের উদ্বোধন সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন ব্যারিস্টার জাইমা রহমান নিউইয়র্কে তারেক-শাহবাজ শরিফের বৈঠক অনূষ্ঠিত দেশের ১১ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রথমে অস্বীকার জামায়াত এমপির, পরে দ্বিতীয় স্ত্রী বলে দাবি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ১০৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে বিরোধীদল ও সরকার দলের রাজনৈতিক উত্তেজনার মধ্যেই বর্তমানে সামাজিক যোগাযোগ ফেসবুক উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন সংসদ সদস্য ও এক নারীর অন্তরঙ্গ মুহুর্তের ভিডিওকে ঘিরে।
ওই ভিডিওটি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের। ২০ জুলাই রাত থেকে জামায়াতের এই সংসদ সদস্য ও নারীর অন্তরঙ্গ মুহুর্তের সিসিটিভি ফুটেজ ইন্টারনেটে ভাইরাল হতে শুরু করে। এরপর প্রথমে ভিডিওটিকে কৃত্রিম বা এআই প্রযুক্তিতে তৈরি করা বলে দাবি করা হয়।
তবে দেশের ফ্যাক্ট-চেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার তাদের কারিগরি অনুসন্ধানের পর জানিয়েছে, ভিডিওটি আসল এবং এতে কোনো এআই প্রযুক্তির ব্যবহার করা হয়নি।
এরপরই বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান এবং জামায়াতের জেলা নেতারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভিডিওতে থাকা তরুণীটি এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। পারিবারিক সম্মতিতে এবং প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই তাদের এই বিয়ে সম্পন্ন হয়েছিল। তবে বয়সের ব্যবধানের কারণে বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছিল।
সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পারিবারিক বিরোধের জের এবং তাঁর ভাবমূর্তি ক্ষুন্ন করতে এই সিসিটিভি ফুটেজটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে লিক করা হয়েছে।
এদিকে ওই ভিডিও নিয়ে মুখ খুলেছেন ওই তরুণী। ভিডিও বার্তায় জানান, চলতি বছরের ১৭ জুন পারিবারিক সম্মতিতে সংসদ সদস্য নজরুল ইসলামের সঙ্গে বিয়ে হয়েছে তার এবং তিনি তার দ্বিতীয় স্ত্রী।
একই দাবি করেন ওই তরুণীর বাবা। তিনি বলেন, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই ওই ভিডিওটি ছড়ানো হয়েছে।
এদিকে সংসদ সদস্য নজরুল ইসলাম ও ওই তরুণীর বিয়ে সঠিক বলে ভিডিও বার্তা দিয়েছেন তার প্রথম স্ত্রী মাকুসুদা ইসলাম। তিনি বলেন, তাদের বিয়ে হয়েছে। এ কুৎসা রটানো থেকে বিরত না থাকলে আইনগত ব্যবস্থা নিবেন বলেও জানান তিনি।
এদিকে ভিডিও ফাঁসের পেছনে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী।
ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজের সময় অনুযায়ী, ভিডিওটি ২০২৩ সালের ১০ জুলাই ধারণ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রথমে অস্বীকার জামায়াত এমপির, পরে দ্বিতীয় স্ত্রী বলে দাবি

আপডেটের সময় ০৩:১৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬