ভিয়েনা ০২:১২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ বিতরণ লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক জ্বালানি সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার জুলাই নিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে সরকার আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

পৌর নির্বাচনে জনগণের সাড়া নেই : ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২২:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
  • ১৩১ সময় দেখুন

নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান পৌর নির্বাচনে জনগণের কোনো সাড়া নেই। কারণ বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনকে বিশ্বাসযোগ্য মনে করে না জনগন। তিনি বলেন, এই সরকার জনগণের আস্থা থেকে অনেক দূরে সরে গেছে।

সোমবার (১৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, বিরোধীদলহীন একদলীয় শাসনই এই সরকারের টিকে থাকার একমাত্র ভরসা। বিএনপিসহ বিরোধীদলকে নিশ্চিহ্নকরণের যাবতীয় আয়োজনে কোনো কমতি নেই সরকারের।

ফখরুল বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মধ্যরাতে ব্যালটবাক্স ভর্তি করে ক্ষমতা দখলের ধারাবাহিকতায় এখন পৌর নির্বাচনগুলোতেও সহিংস সন্ত্রাসে উদ্বুদ্ধ হয়েছে সরকারের দুর্বৃত্তরা।

বিএনপি মহাসচিব বলেন, সরকার সন্ত্রাস, হুমকি ও আতঙ্ক সৃষ্টি করেই ক্ষমতায় টিকে থাকতে চায়। এখন সন্ত্রাসের ব্যাধিতে আক্রান্ত বাংলাদেশ।

নিউজ ডেস্ক/ইউবি টাইমস

Tag :

শৈলকুপায় কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পৌর নির্বাচনে জনগণের সাড়া নেই : ফখরুল

আপডেটের সময় ০৭:২২:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১