ভিয়েনা ০৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ দেশে বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাসভাড়া কত বাড়ল প্রতি ১০০ কিলোমিটারে ! সেতুতে বাঁশ দিয়ে ঢালাইয়ের ঘটনায় তদন্ত কমিটি, টাঙ্গাইলে প্রকৌশলী-ঠিকাদারকে শোকজ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে চরফ্যাশন ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন ২৪.২ মেগাপিক্সেলের নতুন ক্যামেরা আনল ক্যানন, ওজন মাত্র ৫৪৬ গ্রাম স্পিকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার

পাকিস্তানে শ্রীলঙ্কার নাগরিককে হত্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫১:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
  • ১৬৯ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানের পাঞ্জাবের শিয়ালকোটে শুক্রবার একটি কারখানার ব্যবস্থাপককে নির্যাতন করা হয়েছে। এতে ওই ব্যক্তির মৃত্যু হলে পরে তাঁর মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এসব তথ্য জানিয়েছে।

পাকিস্তানের পুলিশ জানায়, দলবদ্ধ নির্যাতনের শিকার হয়ে নিহত হওয়া প্রিয়ান্তা কুমারা শ্রীলঙ্কার নাগরিক। শিয়ালকোটের একটি কারখানায় ব্যবস্থাপক হিসেবে চাকরি করতেন তিনি। এ ঘটনার মূলহোতাসহ অন্তত ১০০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ ঘটনাকে ‘ভয়ানক ও বেআইনি হামলা’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘এটি পাকিস্তানের জন্য লজ্জাজনক। পধানমন্ত্রীর দপ্তর থেকে তদন্ত কার্যক্রম তদারক করা হচ্ছে বলেও জানান তিনি। ইমরান খান বলেন, যারা জড়িত, আইনের সর্বোচ্চ ব্যবহার করে সবার শাস্তি নিশ্চিত করা হবে।

পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ ঘটনাকে নিন্দনীয় ও লজ্জাজনক বলে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়, চিফ অব স্টাফ জেনারেল কামার জাভেদ বাজওয়া প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করার অভিপ্রায় ব্যক্ত করেছেন।

পাঞ্জাবের বিশিষ্ট আলেম তাহির মেহমুদ আশরাফি ঘটনার পর আলেমদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে সংঘবদ্ধ নির্যাতনে হত্যার ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করে বলেছেন, এ ঘটনার মধ্য দিয়েই ‘ইসলামের অবমাননা করা হয়েছে।’

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পাকিস্তানে শ্রীলঙ্কার নাগরিককে হত্যা

আপডেটের সময় ০৫:৫১:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১