ভিয়েনা ০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মানবিকতার হাত বাড়িয়ে অসহায়দের পাশে কাঠালিয়া প্রেসক্লাব জাহাজের ধাক্কায় ব্রিজ ভেঙে ৩ উপজেলায় সড়ক যোগাযোগ বন্ধ, দুর্ভোগে হাজারো মানুষ ডিজিটাল স্ক্রিন ছেড়ে ফসলের মাঠে শিক্ষার্থীরা, টাঙ্গাইলে ব্যতিক্রমী কৃষিশিক্ষা ৪ কোটি টাকার ব্রিজ, অ্যাপ্রোচ সড়ক না থাকায় দুর্ভোগে ২০ গ্রামের মানুষ ঝিনাইদহে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ সন্দ্বীপে বিএনপি নেতা আলমগীর ঠাকুরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ মাইন উদ্ধার, বিস্ফোরণের মুহুর্মুহু শব্দে কেঁপে উঠল মেহেরপুর জাতীয় পরিবেশ পদক লাভ করায় ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলরকে বিশেষ সম্মাননা প্রদান কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, জরুরি অবস্থা ঘোষণা চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে কিশোর নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ২০০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : গাজার অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হামলায় এক কিশোর নিহত হয়েছে বলে জানা গেছে। রামাল্লা-ভিত্তিক ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘আম্মার ইয়াসের মোহাম্মদ তামারা (১৬) নামের এক কিশোর বুকে গুলি বিদ্ধ হয়ে নিহত হয়েছে। ইসরাইলি বাহিনী বেথলেহেমের দক্ষিণ-পূর্বে তুকু শহরে অভিযানের সময় তাকে গুলি করে।’

এএফপি ইসরাইলি সেনাবাহিনীর সাথে যোগাযোগ করলে তারা এক বিবৃতিতে জানায়, তুকু এলাকায় একটি ‘সংঘর্ষ’ হয়েছে। সেখানে তাদের সৈন্যদের ওপর পাথর ছোঁড়া হয়েছে।

সেখানে আরও বলা হয়, সৈন্যরা দাঙ্গা ছত্রভঙ্গ করতে শক্তি প্রয়োগ করে এবং পরে একজন উসকানিদাতাকে শনাক্ত করে গুলি চালালে তিনি নিহত হন।

বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি পর্যালোচনাধীন রয়েছে।
১৯৬৭ সাল থেকে ইসরাইল পশ্চিম তীর দখল করে আছে। ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের ওপর হামাসের আক্রমণের পর থেকে সেখানে সহিংসতা বেড়েছে।

গত অক্টোবর মাসে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও হামলা থামেনি।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে এএফপির হিসাব অনুযায়ী, গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরাইলি সেনা বা বসতি স্থাপনকারীদের হাতে ১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে হামাসের সদস্যদের পাশাপাশি বহু বেসামরিক মানুষও রয়েছে।

অন্যদিকে, ইসরাইলি সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ফিলিস্তিনি আক্রমণ বা ইসরাইলি সামরিক অভিযানে অন্তত ৪৪ জন ইসরাইলি নিহত হয়েছে। তাদের মধ্যে সেনা ও বেসামরিক উভয়ই রয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

মানবিকতার হাত বাড়িয়ে অসহায়দের পাশে কাঠালিয়া প্রেসক্লাব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে কিশোর নিহত

আপডেটের সময় ১০:২৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫