ভিয়েনা ১০:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ

নেত্রীকে আগেই ২১ আগস্ট হামলার বিষয়ে বলেছিলাম : সাঈদ খোকন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
  • ১২৭ সময় দেখুন

ঢাকা: রাজধানী ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন বলেছেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার দুদিন আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হামলার আশঙ্কার কথা জানিয়ে সতর্ক করেছিলেন তিনি।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে ২১ আগস্ট নিয়ে এক আলোচনা সভায় সাঈদ খোকন এই তথ্য দেন।

সাবেক এই মেয়র বলেন, ২১ আগস্টের দু’দিন আগে তাঁর বাবা সেই সময়ের ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ একটি তথ্য নেত্রীর কাছে পৌঁছে দিতে বলেন। সুধা সদনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করে সম্ভাব্য হামলার বিষয়ে আশঙ্কার বার্তা পৌঁছে দেন তিনি।

সাঈদ খোকন আরও বলেন, বার্তাটি শুনে শেখ হাসিনা তাঁকে বলেছিলেন, এতো ভয় পেলে চলে না। শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করতেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হামলা হয়েছে বল জানান তিনি।

সাবেক এই মেয়র বলেন, আমি নেত্রীকে বললাম, সম্ভাব্য হামলা চূড়ান্ত হয়েছে। সূত্র মতে, হামলাকারী ঢাকার ভেতরে চলে এসেছে। তাদের সম্ভাব্য হামলার স্থান সুধা সদনের এই বাসা, আপনার যাতায়াতের পথ এবং সেখানে যদি না হয় তাহলে আমাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে।

একথা শুনে নেত্রী কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন যে, এত ভয় পেলে রাজনীতি হবে না।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নেত্রীকে আগেই ২১ আগস্ট হামলার বিষয়ে বলেছিলাম : সাঈদ খোকন

আপডেটের সময় ০৬:১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১