ভিয়েনা ০৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের বিকাশের ওপর: প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮০ কর্মকর্তাকে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে লালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে টাস্কফোর্স কমিটির সভা আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন রাজনৈতিক মামলায় আত্মসমর্পণ, কারাগারে শ্রমিকদল নেতা মোকলেস মাভাবিপ্রবির র‍্যাঙ্কিং উন্নয়নে কৌশল ও করণীয় নিয়ে সেমিনার জুলাই যোদ্ধা সংগঠনের উপদেষ্টা পরিষদে সারজিসসহ এনসিপির ৫ নেতা চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন তিন বিজ্ঞানী ইউরোপ সফর শেষে দেশে ফিরলেন রুহুল কবির রিজভী

নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ১৩৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : নেত্রকোণা জেলার সদর উপজেলায় ৩ হাজার ১শত লিটার ডিজেল মজুত করার দায়ে আজ দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধভাবে মজুতকৃত ডিজেল জব্দ করে সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১২ টায় সদর উপজেলার ঠাকুরাকোণা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নেত্রকোণা সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ।

আদালত সূত্র জানায়, অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে ঠাকুরাকোণা বাজারের ‘মেসার্স শংকর সাহা এন্টারপ্রাইজ’ ও ‘মেসার্স রাজিব ট্রেডার্স’কে দুটি পৃথক মামলায় মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় প্রতিষ্ঠান দুটি থেকে ৩ হাজার ১শত লিটার ডিজেল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৫ হাজার টাকা।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান বাসসকে জানান, জেলায় জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই কঠোর অবস্থান ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে পুলিশ ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

দেশের ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের বিকাশের ওপর: প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেটের সময় ০৩:৪০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬