ভিয়েনা ০৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

নির্বাচন বিশ্বাসযোগ্য হয়েছে, একসঙ্গে কাজ করার আহ্বান ইইউ’র

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:০৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক হওয়ায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এবারের নির্বাচনে বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরেছে বলে মনে করছে সংস্থাটি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে স্বাগত জানায় ইইউ।

বিবৃতিতে বলা হয়েছে, ইইউ একটি নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন করেছে, যা ১৪ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে তাদের প্রাথমিক ফলাফল উপস্থাপন করেছে; যেখানে উল্লেখ করা হয়েছে, নির্বাচন বিশ্বাসযোগ্য এবং দক্ষতার সঙ্গে পরিচালিত হয়েছে, যা গণতান্ত্রিক শাসন ও আইনের শাসন পুনরুদ্ধারের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইইউ মিশনের চূড়ান্ত প্রতিবেদন এ বছরের শেষের দিকে প্রকাশিত হবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আমরা অংশগ্রহণকারীদের গণভোটে জনসমর্থন প্রকাশ করা সাংবিধানিক, বিচারিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানাই। এ ক্ষেত্রে নতুন সংসদের গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখযোগ্য। ইইউ বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার জন্য কাজ করতে উন্মুখ এবং গণতান্ত্রিক নীতি মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে সংস্কারগুলিকে সমর্থন করতে প্রস্তুত।
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নির্বাচন বিশ্বাসযোগ্য হয়েছে, একসঙ্গে কাজ করার আহ্বান ইইউ’র

আপডেটের সময় ১০:০৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬