ভিয়েনা ০৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয় কলকারখানা ও তাঁতশিল্পে ধস, টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন লালমোহনে অটোরিকশার চাপায় শিশু নিহত তৃতীয় দিন শেষে ৬৭ রানে এগিয়ে বাংলাদেশ শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ঝিনাইদহে ব্যবসায়ী বরুন হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন ঝিনাইদহে নিখোঁজ ট্রাক হেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নির্বাচন নিয়ে কথা হয় নি: জামায়াত আমির

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • ১১২ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: প্রধান উপদেষ্টার সাথে নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি, দেশের নানা বিষয় নিয়ে আলাপ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ছাত্র জনতার গণ আন্দোলন নস্যাৎ করতেই জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার (১২ আগষ্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর যে হামলা হয়েছে, তা ধর্মীয় নাকি রাজনৈতিক কারণে হয়েছে, সেটি খতিয়ে দেখতে হবে। ধর্মীয় কারণে হয়েছে বলে চালিয়ে দেওয়া যাবে না, রাজনৈতিক কারণেও হয়েছে। বিষয়গুলো নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে।’

জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়ে কোনো কথা হয়েছে কি না এ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘এ নিয়ে কথা হয়নি।’

তিনি বলেন, ‘এখানে দলীয় কথা বলতে আসিনি। তবে কেউ নিষিদ্ধ করলেই আমরা নিষিদ্ধ হয়ে যায় না। তারা ভুল কাজ করেছে, যার মাশুল দেশবাসীকে দিতে হচ্ছে।’

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নির্বাচন নিয়ে কথা হয় নি: জামায়াত আমির

আপডেটের সময় ০৮:২০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪