ভিয়েনা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বোলারদের দাপটে সেমিফাইনালে বাংলাদেশ টাঙ্গাইলে সাংবাদিকদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ লালমোহনে পুলিশের পৃথক অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২ দুর্বৃত্তদের হামলায় সাময়িক বরখাস্ত আনসার সদস্য নিহত ফারুক চেয়ারম্যান হত্যা মামলার খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ কালিহাতীতে পানি প্রবাহহীন ডোবার ওপর ১৫ কোটি টাকার সেতু, অপচয়ের আশঙ্কা লালমোহনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত টাঙ্গাইলে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

নিজ আসনে শুভেন্দুর কাছে হারলেন মমতা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১০:২২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ২২০ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গ রাজনীতিতে বড়সড় চমক সৃষ্টি করে কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে পরাজিত হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার (৪ মে) ভারতের বাংলাভাষী রাজ্য পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শেষে দেখা যায়, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ১৫ হাজার ১০৫ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেছেন।

ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই বিজেপি শিবিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। দলীয় কর্মী-সমর্থকেরা বিজয় উদযাপনে রাস্তায় নেমে আনন্দ মিছিল করেন। গুরুত্বপূর্ণ এই কেন্দ্রে মমতার পরাজয় পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ভবানীপুরকে দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হতো। তবে এবারের নির্বাচনে সেই সমীকরণ বদলে দিয়ে বিজেপির শুভেন্দু অধিকারী উল্লেখযোগ্য ব্যবধানে জয় তুলে নিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল রাজ্যের ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিজ আসনে শুভেন্দুর কাছে হারলেন মমতা

আপডেটের সময় ০৮:১০:২২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬