ভিয়েনা ০২:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

নারায়ণগঞ্জে ভূমিকম্পে শিশুর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ১৬১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫নং ক্যানেল এলাকায় ভূমিকম্পে দেওয়াল ধসে এক শিশু ঘটনাস্থলে মারা গেছে। এ ঘটনায় ওই শিশুর মায়ের অবস্থাও গুরুতর। তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ভূমিকম্পে একজন পথচারী গুরুতর আহত হয়েছে। মৃত শিশুটির পরিবারকে প্রাথমিকভাবে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

এছাড়া, বিভিন্ন উপজেলা এবং সিভিল সার্জন অফিস থেকে প্রাপ্ত তথ্যমতে নারায়ণগঞ্জে ২৪ জন বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কারো আঘাতই অতি গুরুতর নয়।
ঢাকা/এসএস

Tag :
জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নারায়ণগঞ্জে ভূমিকম্পে শিশুর মৃত্যু

আপডেটের সময় ০৬:১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫