ভিয়েনা ১০:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

নাজিরপুরে শীতকালীন খেলায় জয়ী, পরাজিতদের হামলায় ৮ শিক্ষার্থী আহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩
  • ১১৭ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে শীতকালীন ক্রিকেট খেলায় জেতাকে কেন্দ্র করে পরাজিতদের হামলায় ৮ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৬ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলা সদরের হাসপাতাল সংলগ্ন বাসষ্ট্যান্ডে।

হামালায় আহতরা হলো উপজেলার বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মো. মিজানুর রহমান অনিক (১৫), মুন্সী মাহিম, রিফাত হোসেন, রাকিব হোসেন, সাজিদ মাহমুদ, তানভীর হোসেন, মানিক মুন্সী এবং রাসেল শেখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অসিত কুমার মিস্ত্রী বলেন, আহতদের শরীরের কোন রক্তঝরা আঘাত না থাকলেও তাদের অবস্থা গুরুতর। এদের মধ্যে অনিক ও মাহিমকে উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরন করা হয়েছে।

হামলায় আহত রিফাত হোসেন জানান, ওই দিন উপজেলা সদরের শেখ রাসেল স্টেডিয়ামে অনুষ্ঠিত শীতকালীন ক্রিকেট খেলার সেমি ফাইনালে উপজেলা সদরের সরকারী বালক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে অংশ নেয়। এসময় সরকারী বালক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পরাজায় নিশ্চিত ভেবে মাঠে বসে বিভিন্নভাবে হুমকী দেয়। সেমি ফাইনালে তাদের সাথে ও পরে ফাইনালে বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সাথে বরইবুনিয়া জিতে । খেলা শেষে বাড়ি ফেরার পথে সরকারী বালক বিদ্যালয়ের কিছু ছাত্ররা তাদের সাথে থাকা ক্রিকেট ষ্ট্যাম্প ও ব্যাট দিয়ে ও বেধম মারধর করে।

বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল জানান, খেলায় জিতার কারনে আমাদের ৮ শিক্ষার্থীকে মারধর করে আহত করেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে মামলা নেয়া হবে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে শীতকালীন খেলায় জয়ী, পরাজিতদের হামলায় ৮ শিক্ষার্থী আহত

আপডেটের সময় ০৫:১৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩