ভিয়েনা ১১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং আন্তর্জাতিক আইন ও আইসিসির কঠোর সমালোচনা করলেন রুবিও হরমুজে মাইনের আঘাতে ২টি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা দুই হাজার পোলিং এজেন্ট নিয়ে টুকুর মধ্যাহ্নভোজ ও মতবিনিময়

নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ১৪৩ সময় দেখুন
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সংঘর্ষ চলাকালে কলেজছাত্র নিহতের ঘটনায় মামলা দায়েরের পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার জগন্নাথপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- হেলাল মিয়া, নাসির মিয়া ও মাসুম মিয়া। এদের মধ্যে হেলাল মিয়া সংঘর্ষে কলেজছাত্র হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার সকালে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মঞ্জুর মিয়া (২৩) নামে এক কলেজছাত্র নিহত হন এবং অন্তত ২০ জন আহত হন। নিহত মঞ্জুর মিয়া ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং নবীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন। পরে এ ঘটনায় মামলা দায়ের হয়।
সর্বশেষ বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর এলাকা থেকে মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে নবীগঞ্জ থানায় নিয়ে আসা হয়। নবীগঞ্জ থানার এসআই জয়ন্ত তালুকদার জানান, গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সরকারি একটি জমি ভোগদখল করে আসছিলেন খলিলুর রহমান। অন্যদিকে একই গ্রামের হেলাল মিয়া ও মনিরুজ্জামান পক্ষ ওই জমি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করলে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। ঘটনার দিন সকালে হেলাল মিয়া ও মনিরুজ্জামানের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।
নবীগঞ্জ থানার ওসি মো. মোনায়েম মিয়া গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষে কলেজছাত্র নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস/এম আর
জনপ্রিয়

শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার

আপডেটের সময় ০৪:৩১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬