ভিয়েনা ০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি

দ্বন্দ্ব ভুলে দলকে শক্তিশালী করার ডাক বিএনপি নেতা আমানের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
  • ১০২ সময় দেখুন

ঢাকা: দ্বিধা-দ্বন্দ্ব ভুলে দলকে সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন বিএনপির ঢাকা মহানগর উত্তর কমিটির আহ্বায়ক আমান উল্লাহ আমান। তিনি বলেন, আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, আগামী দিনে যে আন্দোলন-সংগ্রাম শুরু হবে, সেই আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে নামার জন্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে প্রত্যাশা সেই প্রত্যাশা ইনশাল্লাহ আমরা পূরণ করব।

রোববার নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তরের এক যৌথ সভায় নবগঠিত কমিটির আহ্বায়ক এসব কথা বলেন।

ডাকসুর সাবেক ভিপি আমান আরও বলেন, এই প্রত্যাশা পূরণ করতে গেলে বিএনপির মহানগর উত্তর-দক্ষিণ, সারা বাংলাদেশের বিএনপি ও অঙ্গসংগঠনকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতের দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ধৈর্য্য এবং সহনশীলতার সঙ্গে সবাইকে জিয়া পরিবারের সদস্য হিসেবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক বলেন, বিএনপি উত্তর এবং দক্ষিণের যে আহ্বায়ক কমিটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন তার লক্ষ্য একটাই। বাংলাদেশে অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার, ভুলণ্ঠিত মানবাধিকারকে পুন:প্রতিষ্ঠা এবং একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।

বিএনপির এই নেতা বলেন, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যে ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব। সেই লক্ষ্যে এরই মধ্যে আমরা কিছু কিছু কর্মকাণ্ড শুরু করে দিয়েছি।

সভার শুরুতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দ্বন্দ্ব ভুলে দলকে শক্তিশালী করার ডাক বিএনপি নেতা আমানের

আপডেটের সময় ০৫:২০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১