ভিয়েনা ০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে সমাবেশ ও গণ মিছিল বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

দোয়া নিতে ওবায়দুল কাদেরের কাছে চিত্রনায়িকা মাহি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • ৮৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি চিত্রনায়িকা মাহিয়া মাহি। অবশেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নেন তিনি। তবে রিটার্নিং কর্মকর্তা তাকে অবৈধ হিসেবে ঘোষণা করেন। এর বিরুদ্ধে আপিল করে সোমবার (১১ ডিসেম্বর) শুনানি শেষে বৈধতা পায় মাহির মনোনয়নপত্র।

এদিকে, মনোনয়নপত্র ফিরে পাওয়ার নির্বাচনি এলাকায় যাওয়ার আগে মাহি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।  ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে মঙ্গলবার বিকেলে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন তিনি।

দোয়া নিতেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করেছেন বলে জানান মাহি। ঢালিউডের এই নায়িকা বলেন, ‘নির্বাচনি কার্যক্রম শুরু করতে মঙ্গলবার রাতেই ঢাকা ত্যাগ করব। এর আগে সাধারণ সম্পাদকের কাছ থেকে দোয়া নিতেই এই সৌজন্য সাক্ষাৎ।

মাহি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে জনপ্রিয়তার। ভোটারদের কাছে যার জনপ্রিয়তা বেশি, তিনিই জয়ী হবেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও আমি একজন আওয়ামী লীগের কর্মী। যেহেতু আমার মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে, তাই আমি রাজশাহীতে গিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করতে যাচ্ছি। তার আগেই ওবায়দুল কাদের স্যারের সঙ্গে দেখা করেছি। তার কাছ থেকে দোয়া নিয়েছি।

স্বতন্ত্র এই প্রার্থী আরও বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাকে আশ্বস্ত করেছেন, নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচনে জনপ্রিয়তার যাচাই হবে। যে জনপ্রিয় সেই জিতে আসবে।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হলে আওয়ামী লীগ তাকে বরণ করে নেবে বলেই বিশ্বাস মাহির।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দোয়া নিতে ওবায়দুল কাদেরের কাছে চিত্রনায়িকা মাহি

আপডেটের সময় ০৭:৩৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩