ভিয়েনা ০৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

দেশে ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, বেড়েছে আক্রান্তের সংখ্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৩:০২ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
  • ১০০ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চারজনের ।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ১১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ২২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ১১৭ জন।

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৩৭ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৯ হাজার ৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগী ৭ হাজার ২৯৯ জন, আর ঢাকার বাইরে ১ হাজার ৭৯৬ জন।

অন্যদিকে, ছাড়প্রাপ্ত পাওয়া রোগী ছিল ৭ হাজার ৯৪৬ জন। এর মধ্যে ঢাকায় ৬ হাজার ৪২৯ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১ হাজার ৫১৭ জন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশে ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, বেড়েছে আক্রান্তের সংখ্যা

আপডেটের সময় ০৭:০৩:০২ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২